Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির বার্তা

এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৪৪
এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন লিওনেল মেসি। রূপকথার এক টুর্নামেন্টের পর ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনা থাকলেও দেশের মানুষের সমর্থন ও দলের লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। পোস্ট করেছেন রূপার পদক গলায় ঝোলানো বিষণ্ণ মুখের একটি ছবি।

মেসি লিখেছেন, ‘এই কষ্ট অনেক বড় এবং ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে।’ তবে হতাশার মাঝেও দলের ইতিবাচক দিকগুলো তুলে ধরে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা ভালো স্মৃতিগুলোও সঙ্গে নিয়ে যাচ্ছি। যে ম্যাচগুলোতে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সর্বস্ব উজাড় করে দিয়েছি, তা আমাদের স্মরণে চিরকাল থাকবে। গোটা দেশের সমর্থন আর এই দলের পরিশ্রম আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর মধ্যে জায়গা করে দিয়েছে।’

আরও পড়ুন

দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

২১ জুলাই ২০২৬

টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর এই যাত্রাকে ছোট করে না দেখার অনুরোধ জানিয়ে মেসি বলেন, ‘আজকের দিনে আমরা যা করেছি তার মূল্যায়ন করা কঠিন, তবে এই দলটি পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে উঠেছে।’ কাতারে সোনালী ট্রফি জয়ের পর যুক্তরাষ্ট্রের এই আসরে রানার্সআপ হওয়াকে তিনি আলবিসেলেস্তেদের নিবেদন ও ঐক্যের বড় প্রতীক হিসেবে দেখছেন। টুর্নামেন্টজুড়ে স্টেডিয়ামে উপচে পড়া সমর্থনের কথা স্মরণ করে মেসি আরও লেখেন, ‘প্রতিটি অভিবাদন ও বার্তার জন্য মন থেকে অনেক ধন্যবাদ। আমরা আরও একবার দেশ হিসেবে ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব একসঙ্গে ভাগ করে নিয়েছি।’ সবশেষে স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন

জেনে নিন দলবদল ও খেলা শুরুর দিনক্ষণ

২১ জুলাই ২০২৬

উল্লেখ্য, টুর্নামেন্টের আগেই মেসি নিশ্চিত করেছিলেন যে, এটিই তার শেষ বিশ্বকাপ। এর মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি পরপর দুটি কোপা জয় এবং উত্তর আমেরিকা আসরের ফাইনালে উঠে বর্ণাঢ্য এক বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি।

মেসির এই পোস্টের পর তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় স্বামীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন, ‘তুমি সবসময় সেরা থাকবে, শুধু তোমার প্রতিভার জন্য নয়; বরং তুমি কখনই নিজের স্বকীয়তা হারাও না বলে। যেকোনো পরিস্থিতিতে তুমি কখনো হার মানো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এই মানসিকতাই তোমাকে অনন্য করে তুলেছে।’

লিওনেল মেসিআন্তোনেল্লা রোকুজ্জোআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    advertiseadvertise