Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালসের কারখানায় ভয়াবহ আগুন

বিবিসি বাংলা
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৭:৪১
পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালসের কারখানায় ভয়াবহ আগুন

হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানার ন্যাপথা পাইপলাইনে হঠাৎ আগুন ধরে যায়

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি কারখানায় মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য।

পুলিশ আরও জানায়, অন্তত পাঁচ জন গুরুতর ভাবে জখম হয়েছেন এবং তাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কারখানার দুজন নিরাপত্তাকর্মীও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানার ন্যাপথা পাইপলাইনে হঠাৎ আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা রাত পৌনে তিনটে নাগাদ প্রথম আগুন লক্ষ্য করেন। কিছুক্ষণের মধ্যেই তারা দমকল ও পুলিশ কর্তৃপক্ষকে খবর দেন। তারা বলেছেন, উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগে স্থানীয়দের একাংশ উদ্ধারকাজেও যোগ দেন।

আগুনের উৎসস্থল বা কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। যদিও স্থানীয়দের একাংশ দাবি করেছেন, তারা সোমবার রাতে একটি তীব্র গন্ধ পান এবং সন্দেহ করেন, কারখানার ন্যাপথা পাইপলাইনে লিকেজ হয়েছে।

মঙ্গলবার ভোরবেলা নাগাদ বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার পর বিধ্বংসী আগুন লেগে যায় বলে স্থানীয়দের দাবি।

একটি বিবৃতিতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কারখানার কাছে এমন একটি জায়গায়, যেখান থেকে ন্যাপথা চুরি করা হত বলে তারা মনে করেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, তারা তদন্তে সহযোগিতা করবেন।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছে যায় মোট প্রায় ১২টি ফায়ার ইঞ্জিন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

পশ্চিমবঙ্গকারখানায় আগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার