Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতকে হাজার বছরের পুরনো তাম্রলিপি ফেরত দিল নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৩১
ভারতকে হাজার বছরের পুরনো তাম্রলিপি ফেরত দিল নেদারল্যান্ডস

সংগৃহীত ছবি

ভারতের গঙ্গাইকোন্ডা চোলাপুরম ছিল শক্তিশালী চোল রাজবংশের রাজধানী। এই রাজবংশ শাসন করেছিল দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার বড় একটি অংশ। প্রতিদ্বন্দ্বী পাল রাজবংশের বিরুদ্ধে বিজয় লাভের পর চোল শাসক প্রথম রাজেন্দ্রের নির্দেশে নির্মিত হয়েছিল এ শহর। প্রাচীন শহরটি সুউচ্চ রাজপ্রাসাদ ও বিভিন্ন মন্দির কমপ্লেক্সের জন্য বিখ্যাত। চোল শাসকেরা সুপরিচিত ছিলেন শিল্পকর্ম তৈরির জন্য। ইউরোপে ‘লাইডেন প্লেটস’ নামে পরিচিত এই তাম্রলিপিগুলো চোল সাম্রাজ্যের টিকে থাকা সবচেয়ে ঐতিহাসিক ও মূল্যবান দলিলগুলোর অন্যতম। ২০১২ সাল থেকে এগুলো ফেরত চেয়ে আসছিল ভারত। অবশেষে নেদারল্যান্ডস থেকে সেগুলো ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ভারত।

গতকাল শনিবার ঐতিহাসিক এই সাংস্কৃতিক পুনরুদ্ধার উদ্যোগের অংশ হিসেবে চোল যুগের বিরল তাম্রলিপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে নেদারল্যান্ডস। এই হস্তান্তর সম্পন্ন হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস সফরের সময়।

বহু বছরের কূটনৈতিক প্রচেষ্টার পর এই তাম্রলিপিগুলো ফেরত পেল ভারত। এ ঘটনাকে দেখা হচ্ছে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতীক হিসেবেও।

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে গত শুক্রবার নেদারল্যান্ডসে পৌঁছান মোদি। তার চলমান পাঁচ দেশ সফরের অন্য গন্তব্য সুইডেন, নরওয়ে ও ইতালি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাম্রলিপিগুলো ফেরত পাওয়ার খবর জানালেন নরেন্দ্র মোদি।

তিনি লিখেছেন, ‘প্রত্যেক ভারতীয়ের জন্য এটি এক আনন্দের মুহূর্ত। একাদশ শতকের চোল তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ফিরছে ভারতে। প্রধানমন্ত্রী রব জেটেনর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছি।’

ইতিহাসবিদদের মতে, তাম্রলিপিগুলো চোল সম্রাট রাজরাজা চোলের শাসনামলের। ৯৮৫ থেকে ১০১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তিনি। ভারতের বাইরে সংরক্ষিত তামিল ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এগুলোকে দেখা হয়।

সংগ্রহটিতে মোট ২১টি তাম্রফলক রয়েছে। যার ওজন প্রায় ৩০ কেজি। ব্রোঞ্জের একটি বৃত্তাকার রিংয়ের মাধ্যমে এগুলো একত্রে বাঁধা। যাতে খোদাই করা আছে চোল রাজবংশের রাজমোহর। ফলকগুলোর একাংশ সংস্কৃত ভাষায় এবং অন্য অংশ তামিল ভাষায় লেখা।

এতে বিবরণ রয়েছে নাগাপট্টিনমের একটি বৌদ্ধবিহারের জন্য দেওয়া অনুদানের। গবেষকদের মতে, এই শিলালিপি দক্ষিণ ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যকার সামুদ্রিক বাণিজ্য এবং তৎকালীন ধর্মীয় সহাবস্থানের গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, প্রথম মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছিলেন রাজরাজা চোল। পরে তা লিপিবদ্ধ করা হয় তালপাতায়। প্রথম স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সেই তথ্য তাম্রলিপিকে খোদাই করান তার ছেলে রাজেন্দ্র চোল। বাঁধাইয়ের রিংয়ে রয়েছে রাজেন্দ্র চোলের রাজচিহ্নও।

অষ্টাদশ শতাব্দীতে নাগাপট্টিনম ডাচ শাসনের অধীনে থাকাকালে খ্রিষ্টান মিশনের সঙ্গে যুক্ত ফ্লোরেন্তিয়ুস ক্যাম্পার নামের এক ব্যক্তি এই তাম্রলিপিগুলো নিয়ে যান নেদারল্যান্ডসে।

দীর্ঘদিন ধরে এগুলো নেদারল্যান্ডসের নিরাপদ সংগ্রহশালায় সংরক্ষিত ছিল এবং গবেষকদের অনুরোধে দেখার সুযোগ দেওয়া হতো। পরে এগুলো বিশেষ পরিচিতি পায় ইতিহাসবিদ ও তামিল লিপি বিশেষজ্ঞদের কাছে। চোল সাম্রাজ্যভিত্তিক জনপ্রিয় তামিল ঐতিহাসিক উপন্যাস পন্নিইন সেলভানে উল্লেখ থাকার কারণে সাধারণ মানুষের মধ্যেও এর পরিচিতি বাড়ে।

ভারতের দাবি, ২৪তম আন্তসরকারি প্রত্যাবর্তন ও পুনরুদ্ধার কমিটির অধিবেশনে সমর্থন পায়। সেখানে এই নিদর্শনের বৈধ উৎসদেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ভারতকে। দুই দেশের মধ্যে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

শেষ পর্যন্ত নরেন্দ্র মোদির সফরের সময় আনুষ্ঠানিকভাবে তাম্রলিপিগুলো ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস সরকার।

সূত্র: এনডিটিভি

তাম্রলিপিনরেন্দ্র মোদিনেদারল্যান্ডসভারতচোল রাজবংশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise