Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলেছেন মমতা: সুপ্রিম কোর্ট

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:০১
গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলেছেন মমতা: সুপ্রিম কোর্ট

সংগৃহীত ছবি

‘গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলেছেন’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভোটের ঠিক এক দিন আগেই মন্তব্য করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযোগের পরিপ্রেক্ষিতে আসে এ মন্তব্য।

ইডির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের কর্মকর্তারা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আই-প্যাক) কার্যালয়ে তল্লাশি ও তদন্তে বাধা দিয়েছেন। জানুয়ারির শুরুতে মানি লন্ডারিং তদন্তের অংশ হিসেবে চালানো হয় এই তল্লাশি।

সুপ্রিম কোর্ট বললেন, ‘এটি রাজ্য ও কেন্দ্রের মধ্যে কোনো বিরোধ নয়। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালে সেখানে ঢুকে গণতন্ত্রকে বিপদের মুখে ফেলতে পারেন না। তারপর বলতে পারেন না যে, এটিকে কেন্দ্র-রাজ্য বিরোধে পরিণত করা উচিত নয়।’

সংস্থার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কর্মকর্তাদের নিয়ে আই-প্যাকের অফিস এবং এর প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় ঢুকে একটি ল্যাপটপ, ফোন ও বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে যান।

শীর্ষ আদালত জোর দিয়ে বলেছেন, ‘এটি এমন এক ব্যক্তির কাজ, যিনি মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে পুরো গণতন্ত্রকেই ফেলা হয়েছে ঝুঁকির মুখে।’

রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা।

সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেন, ‘সংবিধান প্রণেতারা এ ধরনের পরিস্থিতি কখনো কল্পনাও করেননি। আপনারা আমাদের এইচ এম সিরভাই, বি আর আম্বেদকরের লেখা দেখিয়েছেন। কিন্তু তাদের কেউই ভাবেননি যে, একদিন কোনো ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালে সরাসরি সেখানে ঢুকে পড়বেন।’

এ ছাড়া মালদার কালিয়াচক ২ ব্লক উন্নয়ন অফিসে তিন নারীসহ সাত বিচারিক কর্মকর্তাকে কয়েক ঘণ্টা ধরে ঘেরাও করে রাখার ঘটনাও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন আদালত। অভিযোগ ছিল, প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।

চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিশালসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার জেরে তৈরি হয় এই অচলাবস্থা।

আদালত আরও বলছিলেন, ‘এটি একেবারেই অস্বাভাবিক পরিস্থিতি। আমরা দেখেছি, বিচারিক কর্মকর্তাদের জিম্মি করে রাখা হয়েছে। এমন অবস্থায় আবেদনকারীকে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে বলবেন? আমরা বাস্তবতা থেকে চোখ বন্ধ করতে পারি না। আমাদের বিবেচনায় রাখতে হবে রাজ্যের বর্তমান পরিস্থিতি।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে যোগাযোগ করে রাতের দিকে কর্মকর্তাদের উদ্ধার নিশ্চিত করেন তিনি।

আদালত সতর্ক করেন, ‘এটি সাধারণ কোনো মামলা নয়। এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যেখানে বাস্তব সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিচার প্রক্রিয়াও ক্রমাগত পরিবর্তনশীল।’

ভারতমমতা বন্দ্যোপাধ্যায়সুপ্রিম কোর্টপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গে নির্বাচন
১
৯১ লাখ মানুষকে ভোটাধিকারহীন রেখেই নির্বাচন কাল

৯১ লাখ মানুষকে ভোটাধিকারহীন রেখেই নির্বাচন কাল

নির্বাচন ঘিরে সাজ সাজ রব পশ্চিমবঙ্গে। প্রথম দফা ভোটের আগে শেষ দিন আজ। তবে এখন পর্যন্ত ভোটার তালিকার বাইরে রাজ্যটির প্রায় ৯১ লাখ মানুষ, যা রাজ্যের মোট ৭ কোটি ৬০ লাখ ভোটারের প্রায় ১২ শতাংশ।এত বিপুলসংখ্যক মানুষ ভোটের অধিকার হারানোয় ভারত জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। ৯১ লাখ মানুষের মধ্যে ৬০ লাখকে চিহ্নিত করা...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির