Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি

আসামে ভয়াবহ বন্যায় ৬৮ জনের মৃত্যু

agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৫০
আসামে ভয়াবহ বন্যায় ৬৮ জনের মৃত্যু

ছবি: রয়টার্স

ভারতের আসামে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির পাঁচটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। শিবসাগর, চরাইদেও ও যোরহাট জেলার মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বাস্তুচ্যুত হাজারো মানুষ এখনো শতাধিক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

শুধু ২১ জুলাই ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই বন্যার পানিতে ভেসে গিয়ে বা ডুবে মারা গেছেন। এ ছাড়া ভূমিধস ও ঘরবাড়ি ধসে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ওই সময়ে নাগাল্যান্ড ও আসামের বিভিন্ন জেলায় স্বাভাবিকের তুলনায় প্রায় ৪৩৫ থেকে ৪৯০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে নদীগুলোর পানি নজিরবিহীন দ্রুততায় বেড়ে যায়।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের উপরের দিকের অঞ্চলগুলো। আশপাশের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা উপনদীগুলো এ অঞ্চলে ব্রহ্মপুত্রে গিয়ে মেশে। গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ায় আটকে থাকা পরিবারগুলোর কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলগুলোকে হিমশিম খেতে হয়েছে।

শিবসাগর জেলায় বন্যার পানি কমতে থাকায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হচ্ছে। কাদায় ভরা ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সড়ক, নষ্ট হয়ে যাওয়া গৃহস্থালির সামগ্রী এবং পানিতে তলিয়ে থাকা কৃষিজমির কারণে হাজারো পরিবার স্বাভাবিক জীবনে ফেরার সংগ্রাম করছে। জেলা প্রশাসনের ভাষ্য, প্রায় ৫০ বছরের মধ্যে এটি জেলার সবচেয়ে ভয়াবহ বন্যা।

বন্যাকবলিত কয়েকটি গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি পরিষ্কার ও ধ্বংসস্তূপ থেকে যা উদ্ধার করা সম্ভব, তা সংগ্রহ শুরু করেছেন। তবে অনেক পরিবারেরই তেমন কিছু অবশিষ্ট নেই। অল্প সময়ের মধ্যেই ঘরে পানি ঢুকে খাদ্যশস্য, আসবাব, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়েছে। ত্রাণ তৎপরতা চললেও অনেক এলাকায় নিরাপদ পানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট বড় উদ্বেগ হয়ে রয়েছে।

বাসিন্দারা বলেছেন, বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি ও জীবিকা কীভাবে পুনর্গঠন করবেন, তা নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তারা। স্বাভাবিক পরিস্থিতি ফেরার অপেক্ষায় অনেক পরিবার এখনো ত্রাণসামগ্রীর ওপর নির্ভর করছে।

জেলা প্রশাসক মৃদুল যাদব জানিয়েছেন, বন্যায় প্রায় ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনটি রাজস্ব সার্কেলের ৩০১টি রাজস্ব গ্রাম প্লাবিত হয়েছে। নাজিরা ও শিবসাগর রাজস্ব সার্কেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি কমতে থাকায় এখন পুনরুদ্ধার ও পুনর্বাসনের দিকে নজর দেওয়া হচ্ছে। কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে যাওয়া সড়ক পরিষ্কারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের কাজও চলছে।

জেলাজুড়ে ৫০টির বেশি ত্রাণশিবির ও ত্রাণ বিতরণকেন্দ্র চালু রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ত্রাণ বিতরণের প্রথম ধাপ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের কাজ চলছে। বন্যায় ক্ষতিগ্রস্ত যোগ্য পরিবারগুলোকে মুখ্যমন্ত্রীর বিশেষ পারিবারিক কিট দেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রত্যন্ত এলাকায় প্রায় ২ হাজার আটকে পড়া পরিবারের জন্য হেলিকপ্টারে করে প্রায় ১০ হাজার কেজি খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ফেলা হয়েছে।

পানিবাহিত ও চর্মরোগের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য বিভাগ ত্রাণশিবির ও বন্যাকবলিত গ্রামগুলোতে ৩৮টি চিকিৎসা দল পাঠিয়েছে। বাসিন্দারা ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও প্রয়োজনীয় ওষুধের মজুত রাখা হয়েছে।

সূত্র : বিবিসি, এনডিটিভি এবং ইন্ডিয়া টুডে

আসামে বন্যাপ্রবল বন্যামৃত্যু
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    ২৮ জুলাই ২০২৬, ০০:০৫

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ২৮ জুলাই ২০২৬, ০০:৫৬

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১২

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    ২৮ জুলাই ২০২৬, ০৮:২১

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    ২৮ জুলাই ২০২৬, ০২:২৮

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৭

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৮

    পরিবারে চাই গল্পের আসর

    পরিবারে চাই গল্পের আসর

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭

    advertiseadvertise