Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতা পুরসভা টিকবে তো?

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৫৪
কলকাতা পুরসভা টিকবে তো?

সংগৃহীত ছবি

কলকাতা পুরসভার ভবিষ্যৎ ও চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আগামী ১৯ জুন মাসিক অধিবেশন ডেকেছেন চেয়ারপার্সন মালা রায়। সাম্প্রতিক প্রশাসনিক টানাপোড়েন, একাধিক জনপ্রতিনিধির পদত্যাগ এবং পুরসভার অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে এই অধিবেশনটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কলকাতা পুরসভাকে ঘিরে অনিশ্চয়তা নতুন করে বেড়েছে রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং একাধিক কাউন্সিলরের পদত্যাগের ঘটনায়। এর ফলে পুর প্রশাসনের স্থিতিশীলতা নিয়ে উঠেছে প্রশ্ন। একই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক মহলে রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বুধবার বিধানসভায় নতুন তৃণমূল গোষ্ঠীর আত্মপ্রকাশের পর কালীঘাট থেকে কুণাল ঘোষের একটি মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয় গুঞ্জন। তিনি বলেছেন, ‘সম্মানরক্ষার জন্য মেয়র পদ ছাড়তে চলেছেন ফিরহাদ হাকিম। নেত্রীর কাছে সসম্মানে পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আর সেই ইচ্ছায় সম্মতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ তবে কিছুক্ষণের মধ্যেই সেই দাবি খণ্ডন করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘এখনও পদত্যাগ করিনি।’ যদিও পরবর্তী কয়েক দিনের মধ্যেই তিনি পদত্যাগ করতে পারেন বলেও রয়েছে গুঞ্জন।

এর আগে পুরসভার একটি অধিবেশন ঘিরে তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। বহু কাউন্সিলর উপস্থিত থাকলেও অধিবেশন কক্ষের দরজা বন্ধ থাকায় তারা ভিতরে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ ওঠে। পরে নির্ধারিত কক্ষের বাইরে বসেই সভার কার্যক্রম পরিচালনার চেষ্টা করেন চেয়ারপার্সন মালা রায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি গড়ায় আদালতেও।

কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এক পর্যবেক্ষণে জানায়, পুর আইন অনুযায়ী নিয়মিত মাসিক বৈঠক আহ্বানের অধিকার রয়েছে চেয়ারপার্সনের। আদালতের এই পর্যবেক্ষণের পরই ১৯ জুন নতুন অধিবেশনের দিন ঘোষণা করা হয়।

ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘নির্ধারিত কক্ষ বন্ধ থাকায় বিকল্প স্থানে বৈঠক করতে বাধ্য হন কাউন্সিলররা। পুরসভার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে বিজেপি বিধায়ক ও কাউন্সিলর সজল ঘোষের ভাষ্য, ‘পুরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার জন্য তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বই দায়ী। পরিস্থিতি নিয়ে অযথা চলছে নাটক।’

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারপার্সন মালা রায় জানান, পুরসভার সব কার্যক্রম পরিচালিত হবে আইন মেনেই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১৭ জুন, তার দুই দিন পরই হবে পুরসভার অধিবেশন।

ভারতঅনিশ্চয়তাপুরসভা
    শেয়ার করুন:
    Advertisement
    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৩৮

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৪২

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    ০৫ জুন ২০২৬, ০৩:১১

    শওকত মোল্লার খোঁজে চুনাখালি মাদ্রাসায় এনআইএ

    শওকত মোল্লার খোঁজে চুনাখালি মাদ্রাসায় এনআইএ

    ০৫ জুন ২০২৬, ০৩:৩৫

    advertiseadvertise