Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভাঙড় বিস্ফোরণ মামলা

শওকত মোল্লার খোঁজে চুনাখালি মাদ্রাসায় এনআইএ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৩৫
শওকত মোল্লার খোঁজে চুনাখালি মাদ্রাসায় এনআইএ

শওকত মোল্লা। ছবি: সংগৃহীত

ভাঙড় বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে খুঁজছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তার খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের চুনাখালির একটি মাদ্রাসায় চালানো হয়েছে তল্লাশি। একই সঙ্গে তার বাংলাদেশে পালানোর শঙ্কা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সরকারি কোনো সংস্থা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে ভাঙড়ের বামুনিয়া বিস্ফোরণ মামলার তদন্তে শওকত মোল্লার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাড়িতে যায় এনআইএ-এর একটি দল। তবে এর আগেই সেখান থেকে তিনি চলে যান বলে অভিযোগ ওঠে। পরে তার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। একই দিন তার দলীয় কার্যালয় এবং মৌখালিতে ইমরান মোল্লার একটি ক্যাফেতেও অভিযান চালায় তদন্তকারী দল।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার বারুইপুরের একটি বাড়িতে দেখা গেছে শওকত মোল্লাকে। অভিযোগ, সেখান থেকে মোটরসাইকেলে অন্যত্র চলে যান তিনি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে চুনাখালি ফেরিঘাট এলাকায় দুটি মোটরসাইকেলে হেলমেট পরা চার ব্যক্তিকে দেখা যায়। স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের দাবি, তাদের মধ্যে একজন শওকত মোল্লা। তবে এই দাবি কোনো সরকারি বা তদন্তকারী সূত্রে নিশ্চিত করা হয়নি।

বিজেপি নেত্রী কেয়া ঘোষের দাবি, শওকত মোল্লা বাংলাদেশে পালানোর চেষ্টা করতে পারেন বলে পাওয়া যাচ্ছে খবর। তার হাতে দুটি সুটকেসও দেখা গেছে বলে জানান তিনি। তার ভাষ্য, বাসন্তীর খেয়াঘাট পার হলে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়াঘাট এবং সেখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছে।

স্থানীয়দের দাবি, রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা থাকতে পারে শওকতের। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপও চান তারা।

অন্যদিকে, শওকত মোল্লার অবস্থান বা তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে এনআইএ বা অন্য কোনো তদন্তকারী সংস্থা এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারতভাঙড় বিস্ফোরণ মামলাশওকত মোল্লা
    শেয়ার করুন:
    Advertisement
    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৩৮

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৪২

    বাস্তবায়ন রোডম্যাপ যাচ্ছে জাতিসংঘে

    বাস্তবায়ন রোডম্যাপ যাচ্ছে জাতিসংঘে

    ০৫ জুন ২০২৬, ০০:০৯

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    ০৫ জুন ২০২৬, ০৩:১১

    advertiseadvertise