Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা কে এই অভিজিৎ দীপকে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৫:৫৬
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা কে এই অভিজিৎ দীপকে

সংগৃহীত ছবি

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য ঘিরে বিতর্ক। সেখান থেকে ব্যাঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে জন্ম নেয় অনলাইনকেন্দ্রিক কমিউনিটি। নেট দুনিয়ায় আলোচনায় এখন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির ক্ষমতাসীন বিজেপিকে ব্যাঙ্গ করেই এমন নাম।

গত ১৬ মে ভারতের বেকার, কর্মহীন তরুণদের ‘পরজীবী’ এবং ‘আরশোলা’ (ককরোচ) বলে কটাক্ষ করেন সূর্য কান্ত। সেই থেকেই এত কাণ্ড। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যাত্রার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে তুমুল আলোড়ন সৃষ্টি করে সিজেপি। সোশ্যালে তাদের পেজ অনুসরণ করেছে লাখ লাখ মানুষ। বর্তমানে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখের বেশি। যা ভারতের অন্য যেকোনো রাজনৈতিক দলের চেয়ে বেশি।

অন্যদিকে, এক্স-এ দলটির অনুসারি ২ লাখের বেশি ছিল। তবে আইনি নোটিসের কারণে বৃহস্পতিবার থেকে ভারত থেকে অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না।

দীপকের এই কাল্পনিক দলটিকে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক রাজনীতিবিদ, সমাজকর্মী, শিল্পী এবং লাখ লাখ সাধারণ ব্যবহারকারী সমর্থন জানিয়েছেন।

কে এই অভিজিৎ দীপকে

৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস (জনসংযোগ) বিষয়ে স্নাতকোত্তর করছেন।

এনডিটিভি জানিয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আম আদমি পার্টির (আপ) সঙ্গে যুক্ত ছিলেন দীপকে। কাজ করেছেন দলটির সোশ্যাল মিডিয়া টিমের স্বেচ্ছাসেবী হিসেবে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দলটির পক্ষে ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের সময় মিমভিত্তিক ডিজিটাল প্রচারণায় তিনি কাজ করেছিলেন বলে জানা যায়।

ককরোচ জনতা পার্টি আসলে কী

ককরোচ জনতা পার্টির ওয়েবসাইটে দলটিকে বর্ণনা করা হয়েছে এমন একটি ‘রাজনৈতিক দল হিসেবে, যাদের কথা রাষ্ট্র বা সিস্টেম গুনতেই ভুলে গেছে।’ দলটি অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সিজেপির ওয়েবসাইটের ‘যোগ্যতার মানদণ্ড’ অনুযায়ী, এই দলে যোগ দিতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই বেকার, অলস এবং সারাক্ষণ অনলাইনে পড়ে থাকতে হবে। পেশাদারভাবে ক্ষোভ ঝাড়ার বা খিটখিট করার ক্ষমতা থাকতে হবে।

রাজনৈতিক ব্যঙ্গ এবং মিমের মাধ্যমে ফুটিয়ে তোলা মন্তব্যের জন্য এই ডিজিটাল উদ্যোগটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর বেশিরভাগ কনটেন্ট মূলত বেকারত্ব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার মতো তরুণদের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে তৈরি। গ্রাফিক্স, অ্যানিমেশন, ইশতেহার এবং সনদের স্টাইলে বিভিন্ন দাবির মাধ্যমে সেগুলো ফুটিয়ে তোলা হয়।

গত ১৫ মে এক শুনানির ভারতের প্রধান বিচারপতি বলেছিলেন, ‘আরশোলার মতো কিছু তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না বা পেশাগতভাবে কোনো জায়গা করে নিতে পারে না। তাদের কেউ কেউ গণমাধ্যম হয়ে ওঠে, কেউ সোশ্যাল মিডিয়া, কেউ তথ্য অধিকার কর্মী বা অন্যান্য সমাজকর্মী সেজে সবাইকে আক্রমণ করা শুরু করে।’

পরে অবশ্য প্রধান বিচারপতি দাবি করেন, তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দাবি করেন, তিনি মূলত যারা ভুয়া ও জাল ডিগ্রি নিয়ে আইন পেশায় ঢুকছে, তাদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছিলেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘একটি মামলার শুনানির সময় আমার বক্তব্যকে এক শ্রেণির গণমাধ্যম যেভাবে ভুলভাবে উদ্ধৃত করেছে, তা দেখে আমি মর্মাহত।’

ককরোচ জনতা পার্টিঅভিজিৎ দীপকেভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise