Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

যুক্তরাষ্ট্রের হামলায় তিন নাবিক নিহতের ঘটনা ‘অগ্রহণযোগ্য’ : ভারত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:০৮
যুক্তরাষ্ট্রের হামলায় তিন নাবিক নিহতের ঘটনা ‘অগ্রহণযোগ্য’ : ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ওমান উপসাগরে ভারতীয় নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর বিমান হামলায় তিন ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনাকে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে অবিহিত করেছে ভারত।

স্পর্শকাতর এই সময়ে এবং অঞ্চলের কঠিন পরিস্থিতিতে বেসামরিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী বলপ্রয়োগ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেসন মিকসকে মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর হামলায় ইতিমধ্যে তিনজন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ধরনের প্রাণঘাতী বলপ্রয়োগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

একই সঙ্গে মার্কিন বাহিনীকে বেসামরিক নাগরিকদের জীবনহানি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার বার্তাটি মার্কিন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।

এই ঘটনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন। জয়শঙ্কর রুবিওকে বাণিজ্যিক জাহাজে এ ধরনের প্রাণঘাতী হামলা ‘কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’ বলে জানিয়ে দেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘আজ সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি।’

‘উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতের তীব্র প্রতিবাদের বিষয়টি আমি পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এমন প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’, যোগ করেন তিনি।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলার দায় স্বীকার করেছে। সেন্টকমের দাবি, মার্কিন নৌবাহিনীর নির্দেশনা অমান্য করে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করায় ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

সূত্র : এনডিটিভি

ভারতযুক্তরাষ্ট্রনিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক