Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

গরুর মাংস ও শুভেন্দুকে নিয়ে ভিডিও, ভারতে গ্রেপ্তার নারী

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৭:৩৬
গরুর মাংস ও শুভেন্দুকে নিয়ে ভিডিও, ভারতে গ্রেপ্তার নারী

সংগৃহীত ছবি

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে জ্যোৎস্না বিবি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি একটি ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন, যেখানে গরুর মাংস এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা এবং গুরগাঁওয়ের চক্করপুর এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা দিনেশ যাদবের অভিযোগের পর একটি এফআইআর করা হয় সেক্টর ২৯ থানায়। পুলিশ জানায়, ৩০ মে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে হাজির করার পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২ জুন তার জামিনের আবেদন খারিজ হয়েছে এবং পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে ৮ জুন।

পুলিশের দাবি, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হচ্ছে। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন গরু জবাইসংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

বিরোধী রাজনৈতিক মহল থেকে দাবি করা হচ্ছে, এ ধরনের গ্রেপ্তার নাগরিক স্বাধীনতার ওপর চাপ তৈরি করছে। তবে প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চলছে তদন্ত।

ঘটনার পর সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ এটিকে অতিরিক্ত কঠোরতা হিসেবে দেখছেন। সমাজসেবী নুসরাত ইসলাম বলেছেন, ‘এ ধরনের গ্রেপ্তার অতিরিক্ত কঠোরতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ তৈরি করছে। শুধু একটি ভিডিওর ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা উদ্বেগজনক।’

এ ছাড়াও মানবাধিকার কর্মী অরবিন্দ ভট্টাচার্য বলছিলেন, ‘পুরো ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং আইনের প্রয়োগ যেন নিরপেক্ষভাবে হয় তা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই যেন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ না হয়।’

প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি বিচারাধীন এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভারতগরুর মাংসশুভেন্দু অধিকারীনারী গ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise