Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

মমতাকে সরিয়ে নতুন কমিটি, তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২০:১৯
মমতাকে সরিয়ে নতুন কমিটি, তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়

অরূপ রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসে ভাঙন আরও স্পষ্ট হয়েছে। দলটির বিদ্রোহী শিবিরের নেতারা দাবি করেছেন, তারা নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছেন। নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। একই সঙ্গে দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের গঠিত নতুন কমিটিতে রাখা হয়নি।

আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শেষে নিউ টাউনের একটি হোটেলে বিদ্রোহী শিবিরের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতার প্রায় ৭০ জন সাবেক কাউন্সিলর অংশ নেন বলে দাবি করা হয়েছে।

বৈঠক শেষে বিদ্রোহী নেতারা জানিয়েছেন, তৃণমূলের দলীয় সংবিধানের ২০ নম্বর ধারা অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক হওয়ার কথা। কিন্তু ২০২২ সালের পর এমন কোনো বৈঠক হয়নি। এ কারণ দেখিয়ে তারা আগের জাতীয় কর্মসমিতি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৩০ সদস্যের কমিটি গঠন করেন।

নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন অরূপ রায়। সহসভাপতি করা হয়েছে সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা ও সাবিনা ইয়াসমিন। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে।


আরও পড়ুন

তৃণমূলের পদ ছাড়লেন মমতার ঘনিষ্ঠসঙ্গী জ্যোতিপ্রিয়

১৯ জুন ২০২৬


বিদ্রোহী শিবিরের দাবি, তারাই এখন ‘আসল তৃণমূল’। তাদের বৈঠকে ব্যবহৃত ব্যানারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না। সেখানে মহাত্মা গান্ধী, বি আর আম্বেডকর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি ব্যবহার করা হয়।

তৃণমূলের ভেতরে অসন্তোষ শুরু হয় বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর। পরে বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্য সচেতক নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়। এ সময় কয়েকজন বিধায়ক অভিযোগ করেন, স্পিকারের কাছে পাঠানো একটি চিঠিতে কিছু বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে। এ অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা।

এরপর একে একে বেশ কয়েকজন বিধায়ক বিদ্রোহী শিবিরে যোগ দেন। পরে ফিরহাদ হাকিমের মতো মমতা ঘনিষ্ঠ নেতারাও ওই শিবিরে নাম লেখান। শুধু বিধানসভাতেই নয়, সংসদীয় দলেও ভাঙন দেখা দেয়। একসঙ্গে ২০ জন লোকসভা সদস্য তৃণমূল ছাড়েন এবং ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ নামে নতুন রাজনৈতিক দলে যোগ দেন। কয়েকজন রাজ্যসভার সদস্যও পদত্যাগ করেন।

শুধু শীর্ষ নেতৃত্বে নয়, তৃণমূলের তৃণমূল পর্যায়ের সংগঠনেও ভাঙনের প্রভাব পড়েছে বলে দাবি করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের একাংশ বিদ্রোহী শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন।

তবে বিদ্রোহীদের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ মমতা শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় সমার্থক। দলের সাংগঠনিক কাঠামো অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার বিদ্রোহীদের নেই।’

ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন নতুন প্রশ্ন উঠেছে— তৃণমূল কংগ্রেসের প্রকৃত নেতৃত্ব কার হাতে, তা নিয়ে বিরোধ আরও তীব্র হবে কি না।

সূত্র: আনন্দবাজার

মমতাচেয়ারম্যানঅরূপ রায়
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    তিয়েনআনমেনের বিক্ষোভ দমনকে দৃঢ় সমর্থন শির

    তিয়েনআনমেনের বিক্ষোভ দমনকে দৃঢ় সমর্থন শির

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৫

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    পাবিপ্রবির নারী হলগুলোতে নেই ক্যান্টিন

    পাবিপ্রবির নারী হলগুলোতে নেই ক্যান্টিন

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise