Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

চিকিৎসার টানে ভারতে বিদেশির ঢল, এক দশকে রোগীর সংখ্যা দ্বিগুণ

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২২:৩৮
শেয়ার করুন:
চিকিৎসার টানে ভারতে বিদেশির ঢল, এক দশকে রোগীর সংখ্যা দ্বিগুণ

প্রতীকী ছবি

সোমালিয়া, ইরাক, তুর্কমেনিস্তান থেকে কেনিয়া—চিকিৎসার জন্য ভারতমুখী হচ্ছেন বিভিন্ন দেশের মানুষ। কম খরচে উন্নত চিকিৎসা, হাসপাতালের ওপর আস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সুযোগ ভারতের স্বাস্থ্যসেবা খাতকে নতুন সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে।

তাজমহল কিংবা গোয়ার সমুদ্রসৈকত দেখতে নয়, চিকিৎসা করাতেই ভারতে আসছেন বিভিন্ন দেশের বহু মানুষ। গত এক দশকে ভারতে চিকিৎসার জন্য আসা বিদেশি রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা যায়, ২০১৫ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৩৪ হাজার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৭ হাজারে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে আসা প্রতি ১০০ জন সোমালীয়ের মধ্যে ৯৫ জনেরই উদ্দেশ্য ছিল চিকিৎসা। তুর্কমেনিস্তানের ক্ষেত্রে এই হার ৮১ শতাংশ, ইরাকের ৭৮ শতাংশ এবং সুদানের ৫৫ শতাংশ। এই রোগীরা ভ্রমণের সময় অসুস্থ হয়ে চিকিৎসা নেননি। বরং আগে থেকেই চিকিৎসার পরিকল্পনা করে ভারতে এসেছেন। তাঁদের গড় অবস্থানকাল ছিল তিন সপ্তাহের বেশি।

২০২৫ সালে মোট ৫ লাখ ৭ হাজার বিদেশি চিকিৎসার জন্য ভারতে আসেন। তবে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৯৭ হাজার। যদিও বাংলাদেশ থেকে রোগী আসা কমে গিয়েছে বলেও জানা যায়। তবে দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও রোগীর সংখ্যা বাড়ছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার বাইরের দেশগুলো থেকে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা ১৩ শতাংশ বেড়ে ১ লাখ ৭৬ হাজার হয়েছে। আফ্রিকা থেকে রোগীর সংখ্যা ১৮ শতাংশ বেড়ে প্রায় ৭৬ হাজারে দাঁড়িয়েছে। মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে আগমন বেড়েছে ৪১ শতাংশ। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে রোগী আসার হার কমেছে প্রায় ৭ শতাংশ।

চিকিৎসার খরচ কম হওয়া ভারতের অন্যতম আকর্ষণ। মেডিক্যাল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ভারতে ১ হাজার ২৯৯টিরও বেশি হাসপাতাল জাতীয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার স্বীকৃতি পেয়েছে। বিদেশি রোগীদের সুবিধার জন্য ১৭২টি দেশের নাগরিকদের ই-মেডিক্যাল ভিসা ও ই-মেডিক্যাল অ্যাটেনডেন্ট ভিসার সুযোগ রয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে চালু হয়েছে আয়ুষ ভিসাও। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদেশি রোগীদের জন্য বিশেষ সুবিধাসহ পাঁচটি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।

তবে রোগীদের যাতায়াত, চিকিৎসার খরচের স্বচ্ছ হিসাব, বিমা ও অর্থ পরিশোধের জটিলতা এখনো বড় বাধা। বিদেশি রোগীদের আস্থা ধরে রাখতে সহজ ব্যবস্থা এবং চিকিৎসা শেষে নিজ দেশে ফেরার পরও দূর থেকে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।

ভারতে চিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’