Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ছাত্র আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যে ভারতজুড়ে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:৩০
ছাত্র আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যে ভারতজুড়ে সমালোচনা

অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত

ভারতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জেন–জেড শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তাদের ভাষা, আচরণ ও পারিবারিক শিক্ষাকে নিয়েও কটাক্ষ করেন।

দিল্লির জন্তর মন্তরসহ ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি শেষ হওয়া ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত পোস্টার, প্ল্যাকার্ড, স্লোগান, মিম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা হয়। এগুলোর কিছু ছিল সৃজনশীল ও রসাত্মক, আবার কিছুতে অশালীন ভাষার ব্যবহারও দেখা যায়। এসব নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেন কঙ্গনা।

তিনি আন্দোলনকারীদের ভাষা ও ইনস্টাগ্রাম পোস্টকে ‘বমি উদ্রেক করার মতো’ বলে মন্তব্য করেন। কঙ্গনার ভাষ্য, জীবনে তিনি একসঙ্গে এত অশালীন ও বিরক্তিকর বিষয় আগে দেখেননি। আন্দোলনের রিলস দেখে তার বমি আসে বলেও দাবি করেন তিনি।

এরপর আন্দোলনকারীদের পারিবারিক শিক্ষার বিষয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, ‘ইশ! এদের জন্ম দিচ্ছে আর বড় করছে কারা?’

নিজেদের ‘তেলাপোকা’ বলে উল্লেখ করার প্রসঙ্গ টেনে আন্দোলনকারীদের উদ্দেশে কঙ্গনা বলেছেন, ভারত সৌন্দর্য, শালীনতা ও সাংস্কৃতিক পরিশীলনের ঐতিহ্যের দেশ। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের তেলাপোকা বলছে এবং দেখতে ও আচরণেও তেমন। তাদের নোংরামি, আবর্জনা ও কুৎসিত আচরণ পৃথিবীকে বিরক্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। এসব রিলস দেখে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন এবং নিজের মানসিক প্রশান্তির জন্য ডিজিটাল ডিটক্স প্রয়োজন বলে উল্লেখ করেন।

আরেকটি পোস্টে আন্দোলনে অংশ নেওয়া ‘হিন্দু নারীদের’ লক্ষ্য করে কঙ্গনা দাবি করেন, এই ‘তথাকথিত পাশ্চাত্যপন্থী ভারতীয় নারীরা’ এতটাই ‘দুর্নীতিগ্রস্ত ও কুৎসিত’ যে তারা ‘গৃহিণী হওয়ারও যোগ্য নন’। তার অভিযোগ, তারা মাদক গ্রহণ, মদ্যপান এবং বাবা-মায়ের উপার্জনের ওপর নির্ভর করে জীবন কাটানোর স্বাধীনতা নিয়ে গর্ব করে।

কঙ্গনা আরও দাবি করেছেন, এই প্রজন্মের অনেকেরই সমাজ বা রাষ্ট্রকে দেওয়ার মতো কিছু নেই। তারা লেখাপড়াতেও ভালো নয় এবং এতটাই কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত যে গৃহিণী হওয়ারও যোগ্য নয়।

কঙ্গনার এসব মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। কংগ্রেস নেতা ভাই জগতাপ প্রশ্ন তোলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের মারধর ও হয়রানির ঘটনায় কঙ্গনার কোনো অনুশোচনা আছে কি না। একজন নারী হয়েও শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে কঙ্গনার মধ্যে সামান্য অনুশোচনাও না থাকা বিস্ময় প্রকাশ করেন জগতাপ।

এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠানও কঙ্গনার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত তাঁর দলের এই সাংসদের ভাষা ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। পাঠানের দাবি, যদি কঙ্গনা সত্যিই এ ধরনের মন্তব্য করে থাকেন, তবে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, কঙ্গনার জেন–জি প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া উচিত।

এর আগেও ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছিলেন কঙ্গনা। সে সময় তিনি আন্দোলনকারীদের অনুসৃত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টার সমালোচনা করেন।

 

ভারতছাত্র আন্দোলনতেলাপোকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী