Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে ১২ রাজ্যে বাদ পড়ল ১ কোটি ৫৮ লাখ ভোটারের নাম

  • মুসলিম ভোটার নিয়েও প্রশ্ন
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৬:২৮
ভারতে ১২ রাজ্যে বাদ পড়ল ১ কোটি ৫৮ লাখ ভোটারের নাম

সংগৃহীত ছবি

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
রবিবার নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসআইআরের তৃতীয় পর্যায়ে এখনও পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার
তালিকা প্রকাশিত হয়েছে। আর এসব তালিকা থেকে মোট ১ কোটি ৫৮ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ভোটারের তুলনায় বাদ পড়া নামের হার প্রায় ১১.৫১ শতাংশ। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, মৃত ভোটার, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, দীর্ঘদিন অনুপস্থিত থাকা ভোটার কিংবা একই ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকার মতো কারণে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তবে এগুলি এখনও খসড়া তালিকা। ফলে বাদ পড়া নামের সংখ্যা চূড়ান্ত নয়। দাবি ও আপত্তির পরে তা আবার বদলাতে পারে বলেও জানানো হয়।

কোথায় সবচেয়ে বেশি নাম বাদ?

এখন পর্যন্ত অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি প্রায় ৪৪.৮৯ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এরপর হরিয়ানায় প্রায় ৩৩.৮৩ লাখ এবং ওড়িশায় ২০.১২ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলিতেও বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। দিল্লি, পঞ্জাব, তেলঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে যাচাইয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে ওই রাজ্যগুলির খসড়া তালিকা এখনও প্রকাশিত হয়নি। কমিশনের পরবর্তী তালিকা প্রকাশের পর মোট বাদ পড়া ভোটারের সংখ্যা আবারও বাড়তে পারে।

মুসলিম ভোটারদের কত নাম বাদ?

১২ রাজ্য মিলিয়ে বাদ পড়া ভোটারদের মধ্যে ঠিক কত সংখ্যক মুসলিম, তার কোনও সরকারি ধর্ম ভিত্তিক হিসাব নির্বাচন কমিশন প্রকাশ করেনি।

তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক মহলে ধর্মভিত্তিক পরিসংখ্যান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গেও এসআইআরের পরিসর ছিল আরও বড়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রায় ৯০.৬৬ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। বিভিন্ন পর্যায়ে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের পাশাপাশি প্রায় ২৭.১৬ লক্ষ ভোটারের নাম 'যাচাই সাপেক্ষ' তালিকায় রাখা হয়েছিল। পরে তাদের একটি বড় অংশের নাম বাদ যায়। এই ২৭ লক্ষের বেশি ভোটারের ক্ষেত্রে ধর্মভিত্তিক একটি গবেষণামূলক বিশ্লেষণ বিশেষ আলোড়ন তৈরি করেছে। বিভিন্ন সূত্রে ও বিরোধী দলগুলোর দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের বেশিরভাগই মুসলিম। ওই
তালিকায় থাকা ভোটারদের প্রায় ৭০ শতাংশ মুসলিম। তবে এটি পুরো ৯০.৬৬ লক্ষ বাদ পড়া ভোটারের মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা নয়। বরং ২৭ লক্ষের বেশি যাচাই সাপেক্ষ - এর আওতায় থাকা ভোটারদের ধর্মীয় অনুপাত।

বিরোধী দলগুলির অভিযোগ, প্রকৃত ভোটারদেরও তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এসআইআরে। মুসলিম ও অন্যান্য প্রান্তিক
জনগোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়ে বিভিন্ন গবেষণা এবং প্রতিবেদনেও প্রশ্ন উঠেছে । অন্যদিকে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১ কোটি ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ার হিসাব এবং পশ্চিমবঙ্গে প্রায় ৯০.৬৬ লক্ষ নাম বাদ যাওয়ার হিসাব একই তালিকার সংখ্যা নয়। পশ্চিমবঙ্গের এসআইআর আগেই সম্পন্ন হয়েছে। অন্যদিকে ১২ রাজ্যের বর্তমান পরিসংখ্যানটি সংশোধন প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের প্রকাশিত খসড়া তালিকার হিসাব।

এসআইআরভারতমুসলিম ভোটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট