ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।রবিবার নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসআইআরের তৃতীয় পর্যায়ে এখনও পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর এসব তালিকা থেকে মোট ১ কোটি ৫৮ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ভোটারের তুলনায় বাদ পড়া নামের হার প্রায় ১১.৫১ শতাংশ। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, মৃত ভোটার, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, দীর্ঘদিন অনুপস্থিত থাকা ভোটার কিংবা একই ব্যক্তি...