Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কংগ্রেসকে পরজীবী বলে তীব্র কটাক্ষ মোদির

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:০৩
কংগ্রেসকে পরজীবী বলে তীব্র কটাক্ষ মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

তামিলনাড়ুতে দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু ডিএমকে-কে ছেড়ে রাজ্য সরকার গঠনে জি জোসেফ বিজয়কে সমর্থন দেওয়ায় কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘পরজীবী’ বলে তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেছেন, তামিলনাড়ুর বর্তমান পরিস্থিতির দিকেই তাকান। ২৫ থেকে ৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারবার দলটির সঙ্গে জোটই কংগ্রেসকে সংকট থেকে উদ্ধার করেছে।

তার দাবি, প্রকৃতপক্ষে ২০১৪ সালের আগে কংগ্রেসের নেতৃত্বাধীন ১০ বছরের সরকারটি মূলত ডিএমকের কারণেই টিকে ছিল। অথচ, রাজনৈতিক হাওয়া বদলানোর মুহূর্তেই সেই ডিএমকের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করা হলো, যারা ধারাবাহিকভাবে কংগ্রেসের ভালোর জন্য কাজ করে গিয়েছিল।

তার অভিযোগ, ক্ষমতার লালসায় চালিত হয়ে ক্ষমতালোভী কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পিঠে ছুরি মেরেছে। রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে এখন কংগ্রেসের আরও একটি দল প্রয়োজন, যার কাঁধে ভর করে তারা চলতে পারবে।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে শপথ গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্র রাজ্যটির সঙ্গে কাজ করে যাবে।

বিধানসভার ফলে বিজয়ের দল ১০৮ আসনে বিজয়ী হলেও, সরকার গঠনের জন্য পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে কংগ্রেসসহ আরও কিছু ছোট দলের সমর্থনে আজ শপথ নিয়েছেন তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকের সদস্যরা।

বিজয়ের ৯ জন মন্ত্রীর নতুন মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের মিশ্রণ রয়েছে এবং টিভিকে প্রধানের মূল দলও এতে স্থান পেয়েছে। কিন্তু রাহুল গান্ধীর কংগ্রেসের কোনো নেতা নতুন তামিলনাড়ু মন্ত্রিসভায় প্রবেশ করেননি অথচ কংগ্রেসই ছিল প্রথম দল, যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনে টিভিকে-কে সমর্থন করতে রাজি হয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের প্রচার পর্বের সময় থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কংগ্রেস বিজয়ের ওপর কড়া নজর রাখছিল। বলা হয়, কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের বড় সাফল্য পাওয়ার ব্যাপারে এতটাই আস্থা রেখেছিলেন, নির্বাচনের আগে ডিএমকের ডাকা বেশ কয়েকটি সভায় কংগ্রেস যোগ দেয়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

তামিলনাড়ুডিএমকেকংগ্রেসনরেন্দ্র মোদি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার