Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক ভারতকেই কেন এবার চিনি আমদানি করতে হচ্ছে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৪:০২
দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক ভারতকেই কেন এবার চিনি আমদানি করতে হচ্ছে

ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে বড় চিনি ভোক্তা, আবার দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদকও ভারত। অথচ উৎসবের মৌসুমে ঘাটতি সামলাতে এবার প্রায় এক দশকের মধ্যে প্রথমবার বিদেশ থেকে চিনি কিনতে হচ্ছে দেশটিকে। মাত্র দুই মাসে চিনির দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়ার পর অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ লাখ টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

আগস্ট থেকেই দেশে চিনির চাহিদা বাড়তে থাকে। গণেশ চতুর্থী, দশেরা ও দীপাবলির মতো উৎসবের পর শুরু হয় ব্যস্ত বিয়ের মৌসুম। একই সময়ে খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও বছরের অন্যতম ব্যস্ত বিক্রির সময়ের জন্য মজুত গড়ে তুলতে শুরু করে। এতে পাইকারি বাজারে চিনির দামের ওপর চাপ আরও বাড়ে।

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলতি মৌসুমে ভারতে চিনি উৎপাদন ৩ কোটি ৬ লাখ টন হতে পারে বলে এখন ধারণা করা হচ্ছে। সরকারের আগের পূর্বাভাস ছিল ৩ কোটি ৪৩ লাখ টন। অর্থাৎ উৎপাদন ১১ শতাংশ কম হতে পারে।

এর ফলে চিনির দাম দ্রুত বেড়েছে। মে-জুনে প্রতি কেজি চিনি যেখানে প্রায় ৪০ থেকে ৪৫ রুপিতে (৪২-৪৭ সেন্ট; ৩১-৩৫ পেন্স) বিক্রি হয়েছে, আগস্টে কয়েকটি বাজারে তা বেড়ে ৫৮ থেকে ৬০ রুপিরও বেশি হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দাম কিছুটা কমতে শুরু করেছে।

কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক দেশ হয়েও ভারতকে কেন চিনি আমদানি করতে হচ্ছে?

সরকার এর জন্য এল নিনোর প্রভাবে কম বৃষ্টিপাতের কারণে আখের উৎপাদন কমে যাওয়া, মজুত করে রাখা এবং প্রতিকূল আবহাওয়ায় বিশ্বের অন্যান্য প্রধান উৎপাদক দেশে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ভারত নিজেদের উৎপাদন সম্পর্কে অতিরিক্ত আশাবাদী পূর্বাভাস দিয়েছিল। উৎপাদন ঘাটতির মাত্রা স্পষ্ট হওয়ার আগেই সরকার চিনি রপ্তানির অনুমতি দিয়েছিল।

চলতি মৌসুমে সরকার প্রথমে ১৫ লাখ টন চিনি রপ্তানির অনুমোদন দেয়। ফেব্রুয়ারিতে আরও ৫ লাখ টন রপ্তানির অনুমতি দেওয়া হয়। মে মাসে রপ্তানি বন্ধ করার আগে প্রায় ৮ লাখ টন চিনি বিদেশে পাঠানো হয়েছিল।

ফিলিপক্যাপিটাল ইন্ডিয়ার জ্যেষ্ঠ বিশ্লেষক বিক্রম সূর্যবংশী বললেন, ‘মৌসুমের শুরুতে রপ্তানির অনুমতি দেওয়া থেকে শেষ পর্যন্ত ১০ লাখ টন চিনি আমদানির সিদ্ধান্ত—উৎপাদনের পূর্বাভাসে এত বড় পরিবর্তন বেশ বিস্ময়কর।’

বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ভারতে অতিরিক্ত চিনি মজুত নেই। গত মৌসুমে দেশটিতে ২ কোটি ৮০ লাখ টনের বেশি চিনি ব্যবহার হয়েছে। এ বছর দেশটি যে পরিমাণ চিনি উৎপাদনের আশা করছে, তার চেয়ে এই পরিমাণ খুব বেশি কম নয়।

এর মধ্যে প্রায় ৩০ লাখ টন আখের চিনি থেকে ইথানল উৎপাদনে ব্যবহার করা হতে পারে। ফলে উৎপাদন ঘাটতি দেখা দিলে তা সামাল দেওয়ার সুযোগ খুবই কম।

ভারতের সবচেয়ে বড় চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান এবং অন্যতম প্রধান ইথানল উৎপাদক শ্রী রেণুকা সুগার্সের অনির্বাহী পরিচালক অতুল চতুর্বেদী বলেছেন, আমদানি এ ক্ষেত্রে কিছুটা সুরক্ষা দেবে।

উৎসবের মৌসুম শুরু হওয়ায় ভারতে সাধারণত আগস্ট থেকে চিনির চাহিদা দ্রুত বাড়তে থাকে।

বন্দরসংলগ্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাকা চিনি পরিশোধনাগারগুলোকে ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য শুল্কমুক্ত চিনি দেশের বাজারে বিক্রির অনুমতি দেওয়া হবে। এসব পরিশোধনাগার সাধারণত অপরিশোধিত চিনি আমদানি করে, তা পরিশোধন করে আবার রপ্তানি করে।

এর আগে দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সর্বশেষ প্রায় এক দশক আগে চিনি আমদানি করেছিল ভারত। সে সময় দেশটি খরার সঙ্গে লড়ছিল।

পরিস্থিতি সামাল দিতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় চিনি কল সমিতি (আইএসএমএ) চিনিকলগুলোকে স্বাভাবিক সময়ের চেয়ে দুই সপ্তাহ আগে আখ মাড়াই শুরু করার আহ্বান জানিয়েছে। অক্টোবর থেকে নতুন ফসল বাজারে আসতে শুরু করলে মজুত গড়ে তুলতেই এই উদ্যোগ।

তবে নতুন ফসলও ঝুঁকির মুখে রয়েছে অনিয়মিত আবহাওয়ার কারণে।

আখ অত্যন্ত বেশি পানি প্রয়োজন এমন একটি ফসল। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও কর্ণাটকের মতো প্রধান উৎপাদনকারী রাজ্যে বর্ষার অনিয়মিত বৃষ্টি এবং দীর্ঘস্থায়ী শুষ্ক সময় আখের উৎপাদনে প্রভাব ফেলেছে। ফলন কমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আখের আকার ছোট হওয়ায় এবং এতে সুক্রোজের পরিমাণ কম থাকায় চিনি উৎপাদনও কম হতে পারে।

চতুর্বেদী বললেন, ‘আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় আগামী মৌসুমেও বাম্পার ফলন হবে না। যদিও প্রকৃত পরিস্থিতি মূল্যায়নের জন্য এখনো সময় আছে।’

দেশের অভ্যন্তরীণ সরবরাহ কমে গেলে এবং দাম বেড়ে গেলে ভারত প্রায়ই কৃষিপণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। ২০২৩ সালে ফসলের ক্ষতির কারণে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পর দেশটি এক বছরেরও বেশি সময় নন-বাসমতি সাদা চাল রপ্তানি নিষিদ্ধ করেছিল।

তবে বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানির অনুমতি দেওয়ার আগে চিনির সম্ভাব্য ঘাটতি বুঝতে না পারায় সরকারের পূর্বাভাস নিয়ে প্রশ্ন উঠেছে।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব সিরাজ হুসেইন বললেন, ‘এ বছর আখ উৎপাদনের প্রাথমিক পূর্বাভাস বাস্তবায়িত হয়নি। এর কারণ ছিল কিছু এলাকায় অস্বাভাবিক আবহাওয়া এবং কয়েকটি জাতের আখে রোগের প্রাদুর্ভাব।’

১৩ মে রপ্তানি বন্ধ করার আগে উৎপাদন ঘাটতির মাত্রা কেন শনাক্ত করা যায়নি, সে বিষয়ে সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। সরকার অবশ্য বলেছে, আখের রোগ এবং অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ায় উৎপাদন পূর্বাভাসের চেয়ে কম হয়েছে।

কেউ কেউ ঘাটতির বছরেও ইথানল উৎপাদনে আখ ব্যবহার করাকে চিনির সংকটের জন্য দায়ী করছেন। এর আগেও চিনিকলগুলো তাদের উৎপাদনের প্রায় ১০ শতাংশ ইথানল উৎপাদনের জন্য আলাদা করে রাখত। অতিরিক্ত উৎপাদনের সময় এতে চিনির দাম স্থিতিশীল রাখতে সহায়তা করত।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এ বছর চিনির উৎপাদন কমে যাওয়ার সময়ই পেট্রল পাম্পে ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি বা ই২০ বাধ্যতামূলক করা হয়েছে। এতে পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

সরকার অবশ্য এই নীতিকে কতটা দায়ী করা যায়, তা নিয়ে দ্বিমত পোষণ করেছে। তাদের দাবি, ইথানল উৎপাদনে ব্যবহার করা আখের অংশ ২০২২-২৩ সালের ১২ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে প্রায় ৯ শতাংশে দাঁড়িয়েছে। চিনির দাম বাড়ার পেছনে কম উৎপাদন, মজুত করে রাখা এবং বৈশ্বিক সরবরাহ কমে যাওয়াকেই সরকার দায়ী করেছে।

ভারতের আমদানির সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন বিশ্বজুড়েও চিনির সরবরাহ কমে আসছে।

এল নিনোর কারণে থাইল্যান্ডে বৃষ্টিপাতের ধরন ব্যাহত হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় চিনি উৎপাদক ব্রাজিলে অতিবৃষ্টির কারণে আখ কাটার কাজ ব্যাহত হয়েছে। দেশটির চিনিকলগুলোও আরও বেশি আখ ইথানল উৎপাদনে ব্যবহার করছে। এদিকে তাপপ্রবাহে ইউরোপের চিনিবিটের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সে গত চার বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ ফলন হতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি পূর্বাভাসকারীরা ধারণা করছেন, চলতি মৌসুমে বিশ্বে চিনি উৎপাদন কমে ১৮ কোটি ৪৯ লাখ টনে দাঁড়াবে। আগের বছর রেকর্ড ১৮ কোটি ৬১ লাখ টন উৎপাদন হয়েছিল।


সূত্র: বিবিসি


চিনিআমদানিদিল্লি
    শেয়ার করুন:
    Advertisement
    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৪

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    ২৫ আগস্ট ২০২৬, ২০:২২

    সেফটি ভালভে আটকে রূপপুর

    সেফটি ভালভে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    সব মহানগরে আসছে মেট্রোরেল

    সব মহানগরে আসছে মেট্রোরেল

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    advertiseadvertise