Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তিন বছরেই সিদ্ধান্ত বদল

ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তাদের পোশাকে ফিরছে রেজিমেন্টের পরিচয়

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫৮
শেয়ার করুন:
ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তাদের পোশাকে ফিরছে রেজিমেন্টের পরিচয়

ভারতীয় সেনাবাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তাদের পোশাকবিধি নিয়ে ফের সিদ্ধান্ত বদল। তিন বছর আগে সেনার শীর্ষ কর্মকর্তাদের জন্য অভিন্ন পোশাক চালু করা হয়েছিল। এবার সেই নির্দেশ প্রত্যাহার করে ব্রিগেডিয়ার এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোশাকে ফিরিয়ে আনা হচ্ছে নিজ নিজ রেজিমেন্ট ও বাহিনীর স্বতন্ত্র পরিচয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের আমলে সেনা সদর দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। গত ১৩ নভেম্বর সেনা সদর দপ্তর এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন নির্দেশে সেনাপ্রধান-সহ ব্রিগেডিয়ার ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা আবার নিজেদের রেজিমেন্ট অনুযায়ী বিশেষ টুপি, কাঁধের পরিচয়চিহ্ন, ব্যাজ, দড়ি, বেল্টের বকলস, জুতো-সহ বিভিন্ন সামরিক সাজসজ্জা ব্যবহার করতে পারবেন। ২০২৩ সালে চালু হওয়া অভিন্ন পোশাকবিধিতে এই স্বাতন্ত্র্য তুলে দেওয়া হয়েছিল।


২০২৩ সালের এপ্রিল মাসে সেনা কমান্ডারদের সম্মেলনে অভিন্ন পোশাকের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের আগস্ট থেকে তা কার্যকর হয়। উদ্দেশ্য ছিল, সেনার উচ্চপদস্থ নেতৃত্বের মধ্যে অভিন্ন পরিচয় তৈরি করা এবং দাপ্তরিক কাজে রেজিমেন্টের পরিচয়ের প্রভাব কমানো। সেই নিয়মে গাঢ় সবুজ টুপি, বেল্ট ও পিতলের পদমর্যাদার চিহ্ন চালু হয়। তবে কর্নেল ও তার নিচের পদমর্যাদা কর্মকর্তারা নিজেদের রেজিমেন্টের পরিচয় বজায় রাখার সুযোগ পেয়েছিলেন। এই বৈষম্য নিয়েও সেনার অন্দরে অসন্তোষ ছিল।

ভারতীয় সেনায় রেজিমেন্টের নিজস্ব পোশাক ও প্রতীকের ঐতিহ্য বহু পুরনো। ব্রিটিশ আমলে বিভিন্ন বাহিনীর পোশাকে আলাদা পরিচয় তৈরি হয়েছিল। স্বাধীনতার পরে সেনার মূল পোশাকের রং হয় জলপাই-সবুজ। সময়ের সঙ্গে যুদ্ধক্ষেত্রের প্রয়োজনেও পোশাক বদলেছে। ২০২২ সালে ডিজিটাল ছাপের নতুন যুদ্ধের পোশাক চালু হয়। এর আগে ২০০৫ সালে তৎকালীন সেনাপ্রধান জে জে সিং শুক্রবার সেনা সদর দপ্তরে যুদ্ধের পোশাক পরার নিয়ম চালু করেছিলেন। পরে তা বন্ধ ও আবার চালু হয়। ‘দ্য ট্রিবিউন’-এ ১৯ নভেম্বর প্রকাশিত এক লেখায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভূপিন্দর সিং ২০২৩ সালের অভিন্ন পোশাকের সিদ্ধান্তকে ‘ত্রুটিপূর্ণ’ বলে সমালোচনা করেন। তার মতে, জাতীয় সংহতির অর্থ সবাইকে একই রকম দেখতে হওয়া নয়। নতুন সিদ্ধান্তে সেনার ঐতিহ্য ও রেজিমেন্টের স্বাতন্ত্র্য আবার গুরুত্ব পেল।

ভারতীয় সেনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র