Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তামিলনাড়ুতে থালাপতি চমক

ভক্ত অটোচালক এখন বিধায়ক

  • টিভিকে এগিয়ে ১১১ আসনে
  • ডিএমকে জোট ৭০
  • এনডিএমকেপ্লাস এগিয়ে ৫২টিতে
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৯:৪৭
ভক্ত অটোচালক এখন বিধায়ক

থালাপতির অন্ধভক্ত অটোচালক বিজয় ধামু এখন বিধায়ক

ভারতের তামিলনাড়ুতেও অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। আজ সোমবার চলছে ভোট গণনা। এতে অভাবনীয় ঘটনা ঘটিয়েছেন এক সিএনজিচালিত অটোরিকশা চালক। একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন তিনি।

সবাইকে অবাক করে বিধায়ক বা এমএলএ নির্বাচিত হয়েছেন অটোচালক বিজয় ধামু। তিনি চেন্নাইয়ের রয়াপুরম নির্বাচনী এলাকা থেকে দেখিয়েছেন চমক। তাকে মনোনয়ন দিয়েছিল থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলনাড়ু ভেটরি কাজাঘাম (টিভিকে)।

ধামু টিভিকের সাধারণ কর্মী। তার আরেক পরিচয় থালাপতির অন্ধভক্ত। ৫৫ সহস্রাধিক ভোট পেয়েছেন এই অটোচালক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান ১৪ হাজার ভোটের।

রয়াপুরম ঐতিহাসিকভাবে এআইএডিএমকের শক্ত ঘাঁটি। ১৯৯১ সাল থেকে সেখানে রাজত্ব করছে দলটি। এবারও প্রার্থী হয়েছিলেন পুরনো এ দলের প্রভাবশালী নেতা এবং পাঁচবারের বিধায়ক ডি. জয়কুমার। তিনি ১৮ হাজারের কিছু বেশি ভোট পেয়ে ছিটকে গেছেন তৃতীয় স্থানে।

দ্বিতীয় স্থানে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন দ্রাবিড় মুনেত্র কড়গমের (ডিএমকে) সুবাইর খান, যিনি প্রয়াত বর্ষীয়ান মন্ত্রী রহমান খানের ছেলে।


আরও পড়ুন

পর্দার ‘বিগিল’ কি বাস্তবের রাজনীতিতে ‘বিজয়’ এনে দেবে?

০৪ মে ২০২৬


তামিলনাড়ুর বিধানসভায় এবারের ভোটযুদ্ধ ছিল সবচেয়ে শক্তিশালী বনাম সাধারণের লড়াই। হেভিওয়েট প্রার্থীদের রাজনৈতিক ক্যারিয়ার ও দলীয় প্রভাব উড়ে গেছে অটোরিকশার গতির কাছে।

নির্বাচনে কীভাবে প্রভাব বিস্তার করলেন ধামু

অটোচালক ধামু দীর্ঘদিন ধরে অভিনেতা থালাপতি বিজয়ের ফ্যান ক্লাব নেটওয়ার্ক ‘বিজয় মাক্কাল ইয়াক্কামের’ অংশ। তিনি সাধারণ মানুষ হিসেবেই চালান নির্বাচনী প্রচার। প্রচারের সময় ধামু বলেছিলেন, ‘আপনারা আমাদের নতুন মুখ বলতে পারেন, কিন্তু আমরা ফ্যান ক্লাবের মাধ্যমে বছরের পর বছর ধরে কাজ করছি তৃণমূল স্তরে।’

প্রার্থী ঘোষণা অনুষ্ঠানের একটি আবেগঘন ছবি সবার নজর কাড়ে। যেখানে টিভিকের প্রধান থালাপতিকে জড়িয়ে ধরছেন অশ্রুসজল ধামু, তা এখন দলটির তৃণমূল পর্যায়ের উত্থানের প্রতীক।

ভোটের প্রচারে সব নির্বাচনী এলাকায় থালাপতি নিজেকে প্রধান মুখ হিসেবে তুলে ধরে কৌশলগতভাবে তারকাখ্যাতি এনে দিয়েছেন ধামুর মতো প্রার্থীদের। এই ‘থালাপতি ফ্যাক্টর’ রাজ্য জুড়ে এক অভাবনীয় জোয়ার সৃষ্টি করেছে, যার ফলে নবাগত দলটি শতাধিক আসন নিশ্চিত করে সরকার গঠনের দ্বারপ্রান্তে।

আরও পড়ুন

জয় পেলে ক্ষমতায় বসতে কার সঙ্গে জোট করবেন বিজয়?

০৪ মে ২০২৬


উপকূলীয় এই আসনে ধামুর নির্বাচনী ইশতেহার ছিল স্থানীয় মাটি ও মানুষের কল্যাণমুখী। তিনি বিশেষ জোর দিয়েছিলেন মৎস্যজীবী সম্প্রদায়ের ওপর। আধুনিক অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তায় তার প্রতিশ্রুতি দারুণভাবে দাগ কেটেছে ভোটারদের মনে।

ভোটের ফলাফল

সন্ধ্যায় পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল টিভিকে এগিয়ে আছে ১১১ আসনে, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে জোট ৭০ এবং এনডিএমকেপ্লাস এগিয়ে ৫২টিতে।

স্পেশাল-১
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!