Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তিন মাস পর ভারতীয় সংসদে ফের বৈঠক

  • নজরে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল
নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২২:৫৬
শেয়ার করুন:
তিন মাস পর ভারতীয় সংসদে ফের বৈঠক

ফাইল ছবি

প্রায় সাড়ে তিন মাসের বিরতি। তার পরেই ফের ভারতীয় সংসদের দুই কক্ষে বৈঠক ডাকার সিদ্ধান্ত কেন্দ্রের। আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভা বসানোর জন্য স্পিকার ও চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে সরকার। ৩ ডিসেম্বরের মধ্যেই দুই কক্ষের বৈঠক শেষ হওয়ার সম্ভাবনা। আজ এক্স হ্যান্ডেলে এই বিষয় জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজেজু ।সরকারি ভাবে প্রয়োজনীয় কাজকর্মের কথা বলা হলেও, এই সিদ্ধান্ত ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে কি নতুন কোনও পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার?

জল্পনার কেন্দ্রে রয়েছে এপ্রিল মাসে আটকে যাওয়া সংবিধান সংশোধনী বিল। মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন সংক্রান্ত ওই বিল প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ হয়নি। সংসদে ফের বৈঠক ডাকার পর প্রশ্ন উঠছে, এ বার কি নতুন করে বিলটি নিয়ে এগোতে চাইছে কেন্দ্র? যদিও সরকারের তরফে এখনও কোনও নির্দিষ্ট বিল বা আলোচ্যসূচি ঘোষণা করা হয়নি।

বিষয়টির গুরুত্ব শুধু মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। ২০২৩ সালে পাশ হওয়া আইনে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু তা কার্যকর করার প্রক্রিয়া ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত। প্রস্তাবিত পরিকল্পনায় লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে সর্বাধিক ৮৫০ পর্যন্ত বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। কেন্দ্রের যুক্তি, আসন বাড়লে প্রতিনিধিত্বের পরিসর বাড়বে, পাশাপাশি মহিলা সংরক্ষণ কার্যকর করার পথও প্রশস্ত হবে।

তবে এই পরিকল্পনার সামনে রয়েছে কঠিন সংসদীয় অঙ্ক। ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির নিজস্ব শক্তি ২৪১। শরিকদের নিয়ে এনডিএর সমর্থন প্রায় ৩১৮-৩১৯। কিন্তু সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদ অনুযায়ী, সংশোধনী বিল পাশ করাতে প্রতিটি কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। এপ্রিলের ভোটে বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়েছিল। ফলে এ বার অতিরিক্ত সমর্থন জোগাড় করাই কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ।

বিশেষ করে ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আপত্তি গুরুত্বপূর্ণ। জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে সংসদে তাদের আপেক্ষিক প্রতিনিধিত্ব কমতে পারে বলে আশঙ্কা ওই রাজ্যগুলির। অন্য দিকে, বিরোধীদের একাংশের দাবি, আসন পুনর্বিন্যাসের অপেক্ষা না করে বর্তমান লোকসভা কাঠামোতেই মহিলা সংরক্ষণ কার্যকর করা হোক।

ফলে আসন্ন সংসদীয় বৈঠক ঘিরে নজর শুধু কোনও বিল পেশের সম্ভাবনায় নয়, কেন্দ্র কী ভাবে বিরোধী ও আঞ্চলিক দলগুলির আপত্তি সামলায়, সেদিকেও। মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি আসন পুনর্বিন্যাসে ঐকমত্য তৈরি করতে পারবে কি না মোদী সরকার, এখন সেটাই বড় প্রশ্ন।

মহিলা সংরক্ষণ বিলভারতীয় সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ