Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিস

  • যন্তর মন্তরে বিক্ষোভের অধিকার নিয়েও প্রশ্ন
  • ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব তলব শীর্ষ আদালতের
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:২৮
জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিস

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিতর্কের মধ্যেই নির্বাচন মিশনের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের দায়ের করা আবেদনের ভিত্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এবং নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যায় নাম বাদ দেওয়া এবং সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আবেদন করেছিলেন বিরোধী নেতারা। একইদিনে দিল্লির যন্তর মন্তরকে নির্দিষ্ট বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের জবাব তলব করেছে আদালত। ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দুই গুরুত্বপূর্ণ প্রশ্নই আদালতের বিবেচনায় এল।

এসআইআর নিয়ে কী অভিযোগ বিরোধীদের?

বিরোধী নেতাদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। এতে প্রকৃত ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা নিরপেক্ষ তদন্ত এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলির নিরীক্ষার দাবি জানিয়েছেন। তাদের আবেদনে সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়া আটকানোর জন্য প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তাদের বক্তব্য জানতে চেয়েছে।

যন্তর মন্তর থেকে বিক্ষোভ সরানো নিয়ে প্রশ্ন

এদিন যন্তর মন্তরকে নির্দিষ্ট বিক্ষোভস্থলের স্বীকৃতি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে শুনানি হয়। দিল্লি পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনে কেন্দ্র ও পুলিশের জবাব চেয়েছে আদালত। এই জায়গাটি দীর্ঘদিন ধরেই রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক আন্দোলনের পরিচিত কেন্দ্র।

জ্ঞানেশ কুমারনির্বাচন কমিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি