মাকে বুকে জড়িয়ে ধরা হয় না তিন বছর, যা করলেন মেয়ে

মায়ের এই আলিঙ্গনের অপেক্ষায় ছিলেন মেয়ে আদিতিও। ছবি : ভিডিও থেকে নেওয়া
দীর্ঘ তিন বছর পর মায়ের সঙ্গে দেখা। দরজার সামনে মেয়েকে দেখে প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না মা। এর মধ্যেই জড়িয়ে ধরলেন মেয়েকে। মায়ের সেই আলিঙ্গনের অপেক্ষায় ছিলেন মেয়ে আদিতিও।
এমনই এক আবেগঘন সাক্ষাতের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী আদিতি তিন বছর পর মাকে চমকে দিতে বাড়িতে হাজির হন। সেই মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি।
ভিডিওর শুরুতে লেখা ছিল, ‘তিন বছর পর মাকে চমকে দেওয়া।’
এরপর দেখা যায়, দরজার কলিংবেল বাজিয়ে অপেক্ষা করছেন আদিতি। দরজা খুলে মেয়েকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হন তার মা।
এরপরই আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন মা। আদিতিও মাকে শক্ত করে জড়িয়ে ধরেন।
ভিডিওর ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে আদিতি লিখেছেন, ‘এই আলিঙ্গনটা আমি অন্য সবকিছুর চেয়ে বেশি মিস করেছি।’
মায়ের সঙ্গে দেখা হওয়ার পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ হয় আদিতির। ভিডিওতে পরিবারের পোষা প্রাণীটির সঙ্গে তার দেখা হওয়ার মুহূর্তও উঠে এসেছে।
ভিডিওটি প্রকাশের পর বেশ কয়েকজন ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মুহূর্তটিকে ‘মিষ্টি’ বলে মন্তব্য করেছেন।
সূত্র : এনডিটিভি



