নেপাল থেকে ভারতে সবচেয়ে বেশি কী যাচ্ছে? পাম অয়েল বা জলবিদ্যুৎ নয় বরং সামাজিক যোগাযোগমাধ্যমের রিল এবং প্রতিবাদের ডিজিটাল ভাষা। নেপালি টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে যে , গত বছরের নেপালের গণ আন্দোলনে ভাইরাল হওয়া ভিডিও, মিম ও প্রতিবাদের কৌশল এ বছর ভারতের যুব আন্দোলন, বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে জলকামানের সামনে দাঁড়িয়ে থাকা এক সাহসী তরুণের ভিডিও কয়েক মাসের মধ্যেই ভারতের সামাজিক...