Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট শুরুর পরই উত্তেজনা

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৩
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট শুরুর পরই উত্তেজনা

নন্দীগ্রামে বুথ পরিদর্শনের পর কথা বলছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরে মঙ্গলবার উপনির্বাচনের ভোট শুরু হয়েছে। সকাল থেকেই দুই কেন্দ্রেই উত্তেজনা দেখা দিয়েছে। রেজিনগরে পুলিশের সঙ্গে তর্কের পর আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, নন্দীগ্রামে বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।

সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রামে ২০ দশমিক ৮৯ শতাংশ এবং রেজিনগরে ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সকাল ৭টায় ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী ৯ অক্টোবর ফল ঘোষণা করা হবে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর এটিই পশ্চিমবঙ্গের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা। ভোটকে কেন্দ্র করে দুই আসনেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রামে ৩৭ কোম্পানি এবং রেজিনগরে ৩৪ কোম্পানি মিলিয়ে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর পাশাপাশি নন্দীগ্রামে ৭০০ এবং রেজিনগরে ৮১৯ জন রাজ্য পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

ভোট শুরুর পর রেজিনগরে উত্তেজনা ছড়ায়। পরিবারের সঙ্গে ভোট দেওয়ার পর হুমায়ুন কবীর অভিযোগ করেন, তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার দলের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

পরে রেজিনগরে দলের কার্যালয়ে পুলিশ গেলে হুমায়ুনের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

আরও পড়ুন

মমতাকে ফেলে মোদির কাছে কোয়েল মল্লিক

০৪ অক্টোবর ২০২৬

পুলিশ জানিয়েছে, ভোটের পরিবেশে হস্তক্ষেপের অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হুমায়ুনের অভিযোগ, প্রশাসন তার দল ও কর্মীদের ওপর চাপ তৈরি করছে।

নন্দীগ্রামেও ভোট শুরুর পর উত্তেজনা দেখা দেয়। সোনাচূড়া ও জালপাই এলাকায় বুথ পরিদর্শনে গেলে বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাকে ঘিরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিলন অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় তার দলের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না এবং ভয় দেখানো হচ্ছে।

নন্দীগ্রামে বিজেপির হাসিরানি রথ, কংগ্রেসের মিলন প্রধান ও বামেদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেজিনগরে বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম ও হুমায়ুন কবীরের দলসহ একাধিক পক্ষের প্রার্থী রয়েছেন।

দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা বহুমুখী হওয়ায় ভোটের সমীকরণ জটিল। উপনির্বাচনের ফল শুধু দুই আসনের বিধায়ক নির্ধারণ করবে না, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।



পশ্চিমবঙ্গ নির্বাচনভারতপশ্চিমবঙ্গ বিধানসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত