Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

২৬/১১ এর সেই ভয়াল রাত

যে ক্ষত আজও শুকোয়নি মুম্বাইয়ের বুকে

ইন্দ্রাণী দাশগুপ্ত ,নয়াদিল্লি থেকে
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮:১৭
শেয়ার করুন:
যে ক্ষত আজও শুকোয়নি মুম্বাইয়ের বুকে

ফাইল ছবি

সেদিনও বাড়ির দরজার দিকে তাকিয়ে ছিলেন কেউ। রাত বাড়ছিল, তবু ফিরছিলেন না প্রিয় মানুষটি। কেউ শেষবার ফোনে শুনেছিলেন, ‘আমি ঠিক আছি।’ তারপর আর কোনও ফোন আসেনি। কোনও দরজায় কড়া পড়েনি। রাতের খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল, অপেক্ষা করতে করতে নিভে গিয়েছিল ঘরের আলো। কোনও শিশু জানত না, তার বাবা আর কোনও দিন ফিরবে না। কোনও মা তখনও বিশ্বাস করতে চাইছিলেন, তার সন্তান বেঁচে আছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে শুধু ১৬৬টি প্রাণ ঝরে যায়নি, একসঙ্গে নিভে গিয়েছিল অসংখ্য পরিবারের সুখের আলো। গুলির শব্দ থেমেছে, আগুন নিভেছে, অভিযান শেষ হয়েছে। কিন্তু যারা সেদিন আপনজনকে হারিয়েছিলেন, তাঁদের জীবনে সেই রাতের শেষ আজও আসেনি।

রাত তখন সাড়ে ন’টা। মুম্বাইয়ের ব্যস্ত শহর নিজের চেনা ছন্দেই চলছিল। কেউ অফিস থেকে ফিরছিলেন, কেউ ট্রেন ধরার অপেক্ষায়, কেউ বন্ধুদের সঙ্গে কাটাচ্ছিলেন সন্ধ্যা। আচমকাই সমুদ্রপথে পাকিস্তান থেকে আসা লস্কর-ই-তাইয়েবার ১০ জন জঙ্গি শহরের বিভিন্ন প্রান্তে হামলা চালায়। মুহূর্তে বদলে যায় সব কিছু। গুলির শব্দে কেঁপে ওঠে রাস্তা, আতঙ্কে ছুটতে থাকেন মানুষ। যে শহর কখনও থামে না, সেই মুম্বই সেদিন মৃত্যুভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল।

ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট, লিওপোল্ড ক্যাফে এবং নারিম্যান হাউস—একটির পর একটি জায়গা হয়ে ওঠে জঙ্গি হামলার লক্ষ্য। সিএসএমটি স্টেশনে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের উপর চলে নির্বিচার গুলি। প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে রক্তাক্ত দেহ। কেউ বেঞ্চের নীচে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, কেউ অন্যকে আড়াল করতে গিয়ে নিজেই মৃত্যুর মুখে পড়েন। যে স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বাড়ি ফেরেন, সেখানেই সেদিন থেমে যায় বহু মানুষের জীবনের পথচলা।

তাজ হোটেলের ছবিটা ছিল আরও ভয়াবহ। হোটেলের জানালা দিয়ে বেরিয়ে আসছিল আগুনের শিখা। আকাশ ঢেকে যাচ্ছিল কালো ধোঁয়ায়। ভিতরে আটকে ছিলেন অতিথি ও কর্মীরা। বাইরে দাঁড়িয়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন তাদের স্বজনেরা। কারও হাতে ফোন, কারও চোখ টেলিভিশনের পর্দায়। বারবার ফোন করেও যখন উত্তর মিলছিল না, তখন প্রতিটি মুহূর্ত হয়ে উঠছিল অসহ্য। আপনজন বেঁচে আছেন, না কি চিরতরে হারিয়ে গিয়েছেন,এই অনিশ্চয়তাই যেন ছিল আর এক মৃত্যু।

সেই বিভীষিকার মধ্যেই সামনে এসেছিল সাহস ও আত্মত্যাগের একাধিক নজির। জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে প্রাণ দেন মুম্বাই পুলিশের এটিএস প্রধান হেমন্ত কারকারে, অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক কামটে, পুলিশ আধিকারিক বিজয় সালাসকর এবং কনস্টেবল তুকারাম ওম্বলে। এনএসজি কমান্ডো সন্দীপ উন্নিকৃষ্ণনও প্রাণ হারান। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তারা। তাদের বীরত্ব আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশ। কিন্তু তাদের বাড়িতেও তো অপেক্ষা ছিল। সেই অপেক্ষার মানুষগুলোও আর কোনও দিন ফিরে আসেননি।

টানা প্রায় ৬০ ঘণ্টার লড়াই শেষে ২৯ নভেম্বর শেষ হয় অভিযান। হামলায় প্রাণ হারান ১৬৬ জন, আহত হন তিন শতাধিক মানুষ। জীবিত ধরা পড়ে জঙ্গি আজমল কাসব। ২০১২ সালে তার ফাঁসি হয়। আইনের চোখে অপরাধীর শাস্তি হয়েছিল, শেষ হয়েছিল জঙ্গি দমনের অভিযান। কিন্তু যারা সেদিন প্রিয়জনকে হারিয়েছিলেন, তাদের জীবনে সেই ক্ষতির কোনও প্রতিকার হয়নি।

যারা বেঁচে ফিরেছিলেন, তাদের অনেকেই আজও সেই রাতের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। গুলির শব্দ, আগুনের দৃশ্য, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর আতঙ্ক,সব কিছু ফিরে আসে দুঃস্বপ্ন হয়ে। আর যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে প্রতিটি উৎসব, প্রতিটি জন্মদিন, প্রতিটি পারিবারিক মুহূর্তে নতুন করে অনুভূত হয় সেই শূন্যতা। সন্তান বড় হয়ে যায়, সংসারের বয়স বাড়ে, কিন্তু বাবার অভাব মেটে না। মায়ের কাছে সন্তানের স্মৃতি কখনও পুরনো হয় না।

আঠারো বছর পর মুম্বাই আবার ব্যস্ত। লোকাল ট্রেন ছুটছে, তাজ হোটেলের আলো ঝলমল করছে, লিওপোল্ড ক্যাফেতে ফিরেছে মানুষের ভিড়। শহর আবার স্বাভাবিক জীবনে ফিরেছে। কিন্তু কিছু বাড়িতে আজও একটি চেয়ার খালি। কিছু ছবির সামনে আজও জ্বলে প্রদীপ। কেউ কেউ আজও স্মৃতির ভিতর খুঁজে ফেরেন সেই মানুষটিকে, যিনি সেদিন বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।

২৬/১১-র অভিযান শেষ হয়েছিল ২৯ নভেম্বর। কিন্তু সেদিন যাদের পৃথিবী ভেঙে গিয়েছিল, তাদের কাছে সেই রাত আজও শেষ হয়নি। ইতিহাস এই দিনটিকে মনে রাখবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের রক্তাক্ত অধ্যায় হিসেবে। আর স্বজন হারানো পরিবারগুলোর কাছে ২৬ নভেম্বর মানে সেই মানুষগুলোর কথা, যারা আর ফিরবেন না। কারণ শহর ঘুরে দাঁড়াতে পারে, সময় এগিয়ে যেতে পারে, কিন্তু প্রিয়জনের শূন্যতা কোনও দিন পূরণ হয় না।

২৬/১১ভয়াল রাতমুম্বাইলস্কর-ই-তাইয়েবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’