Agamir Somoy E-Paper
শনিবার, ১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মান্তা শিশুদের শিক্ষায় শামীমের উদ্যোগ
শনিবার, ১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অধ্যাদেশে সই মিলেইয়ের

‘বিদ্বেষ’ ছড়ালে বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২৩:০৫
‘বিদ্বেষ’ ছড়ালে বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই

বিদেশি নাগরিকরা আর্জেন্টিনার বিরুদ্ধে ‘বিদ্বেষ’ ছড়ালে তাদের বহিষ্কারের ক্ষমতা সরকারকে দিয়ে জরুরি অধ্যাদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বৃহস্পতিবার জারি হওয়া এ অধ্যাদেশের আইনি ভিত্তি নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

নতুন আদেশ অনুযায়ী, আর্জেন্টিনায় ঘৃণা ছড়ানো বা জাতীয় প্রতীককে অপমান করলে বিদেশিদের দেশে প্রবেশে দেওয়া যাবে নিষেধাজ্ঞা। প্রয়োজনে তাদের বহিষ্কার কিংবা ভিসাও বাতিল করা হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ সিদ্ধান্তের ব্যাখ্যায় প্রেসিডেন্টের দপ্তর তুলে ধরেছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে ঘিরে হওয়া বৈশ্বিক সমালোচনার প্রসঙ্গ।

ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। স্পেনের কাছে ১৯ জুলাই হেরে রানার্সআপ হয় দলটি। তবে সেই সাফল্যকে আড়াল করে দেয় খেলোয়াড় ও সমর্থকদের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগ। মিলেইর দাবি, এসব সমালোচনা ছিল আর্জেন্টিনাকে হেয় করার পরিকল্পিত প্রচার।

প্রেসিডেন্টের দপ্তর বলেছে, নাগরিক ও জাতীয় প্রতীকের সুরক্ষায় কোনো আপস করবে না আর্জেন্টিনা সরকার। যারা দেশের ক্ষতি করবে, তাদের স্বাগত জানানো হবে না আর্জেন্টিনায়।

এমন সময়ে এ অধ্যাদেশ জারি হলো, যখন অনেক আর্জেন্টিনীয়র বিশ্বাস, সাম্প্রতিক বিশ্বকাপে

অন্যায় সমালোচনার শিকার হয়েছে তাদের দল । ওই আসরে রেফারিরা আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখিয়েছেন বলেও গুঞ্জন ওঠে।

মাঠে হাতাহাতির ঘটনা ঘটে ফাইনালের পর। চলতি সপ্তাহে ফিফা জানায়, অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগে আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও এক কোচের বিরুদ্ধে শুরু হবে শৃঙ্খলামূলক তদন্ত। একই অভিযোগে তদন্তের আওতায় এসেছেন স্পেনের একজন খেলোয়াড়ও। এছাড়া আর্জেন্টিনা দলের পক্ষ থেকে ওঠা বর্ণবাদী স্লোগান, অঙ্গভঙ্গি ও আপত্তিকর বার্তার অভিযোগও খতিয়ে দেখছে ফিফা।

বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমী, এমনকি লাতিন আমেরিকার বড় একটি অংশ স্পেনের পক্ষে অবস্থান নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক আর্জেন্টিনীয়। বর্ণবাদের অভিযোগ ঘিরেও  ব্যাপক বিতর্ক তৈরি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

কট্টর ডানপন্থী নেতা মিলেই কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বামপন্থীদের অর্থায়নেচালানো হয়েছে আর্জেন্টিনাবিরোধী একটি সংগঠিত প্রচার।

মিলেইর এ অভিযোগ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট ও বিচার বিভাগের সদস্যদের উদ্দেশে তার গালাগালির জেরে গত সপ্তাহান্তে আর্জেন্টিনা থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় ব্রাজিল।

তবে অধ্যাদেশে স্পষ্ট করা হয়েছে, আর্জেন্টিনার সংবিধানের সুরক্ষার আওতায় থাকা রাজনৈতিক, একাডেমিক বা নাগরিক সমালোচনা এবং মতাদর্শগত ভিন্নমতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এ ব্যবস্থা।

তবে ‘ঘৃণা’ বলতে কী বোঝানো হবে, কিংবা অভিবাসন কর্তৃপক্ষ পর্যটক ও বিদেশি বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে কি না—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি অধ্যাদেশে।

 

আর্জেন্টিনার প্রেসিডেন্টহাভিয়ের মিলেইআর্জেন্টিনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম, ১১ কারখানা বন্ধ ঘোষণা

    ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম, ১১ কারখানা বন্ধ ঘোষণা

    ০১ আগস্ট ২০২৬, ০০:৩১

    এমন ফিটনেস ক্যাম্প নিয়মিত চান মেয়েরা

    এমন ফিটনেস ক্যাম্প নিয়মিত চান মেয়েরা

    ০১ আগস্ট ২০২৬, ০০:২৮

    শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

    শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

    ০১ আগস্ট ২০২৬, ০০:২৫

    গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা, জনসেবায় চরম ভোগান্তি

    গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা, জনসেবায় চরম ভোগান্তি

    ০১ আগস্ট ২০২৬, ০০:০৮

    বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ

    বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ

    ০১ আগস্ট ২০২৬, ০০:১৭

    সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

    ০১ আগস্ট ২০২৬, ০১:২২

    শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

    শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

    ০১ আগস্ট ২০২৬, ০১:৫৩

    প্রিভিউ আয় ৬ কোটি ডলার

    প্রিভিউ আয় ৬ কোটি ডলার

    ০১ আগস্ট ২০২৬, ০২:১৮

    পডকাস্টে ফেরদৌসী মজুমদার

    পডকাস্টে ফেরদৌসী মজুমদার

    ০১ আগস্ট ২০২৬, ০২:২৫

    এক নম্বরে ‘আদর্শ বাল বিদ্যালয়’

    এক নম্বরে ‘আদর্শ বাল বিদ্যালয়’

    ০১ আগস্ট ২০২৬, ০২:২৯

    ‘আন্ধার’ মুহূর্ত ফাঁস!

    ‘আন্ধার’ মুহূর্ত ফাঁস!

    ০১ আগস্ট ২০২৬, ০২:২৩

    নিজেকে চিনেছেন শ্রুতি

    নিজেকে চিনেছেন শ্রুতি

    ০১ আগস্ট ২০২৬, ০২:৩৬

    সেই বাসরও নেই, বাঁশরী নেই

    সেই বাসরও নেই, বাঁশরী নেই

    ০১ আগস্ট ২০২৬, ০২:৪৬

    মতিঝিলে সংবাদপত্র হকার্স সমিতির কার্যালয়ে গুলি

    মতিঝিলে সংবাদপত্র হকার্স সমিতির কার্যালয়ে গুলি

    ০১ আগস্ট ২০২৬, ০৩:০১

    মান্তা শিশুদের শিক্ষায় শামীমের উদ্যোগ

    মান্তা শিশুদের শিক্ষায় শামীমের উদ্যোগ

    ০১ আগস্ট ২০২৬, ০৩:১২

    advertiseadvertise