বিদেশি
নাগরিকরা আর্জেন্টিনার বিরুদ্ধে ‘বিদ্বেষ’ ছড়ালে তাদের বহিষ্কারের ক্ষমতা সরকারকে দিয়ে জরুরি অধ্যাদেশে
সই করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বৃহস্পতিবার জারি হওয়া এ
অধ্যাদেশের আইনি ভিত্তি নিয়ে
ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
নতুন
আদেশ অনুযায়ী, আর্জেন্টিনায় ঘৃণা ছড়ানো বা
জাতীয় প্রতীককে অপমান করলে বিদেশিদের দেশে
প্রবেশে দেওয়া যাবে নিষেধাজ্ঞা। প্রয়োজনে
তাদের বহিষ্কার কিংবা ভিসাও বাতিল করা হবে।
কাতারভিত্তিক
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,
এ সিদ্ধান্তের ব্যাখ্যায় প্রেসিডেন...