Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করছে কানাডা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫৫
কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করছে কানাডা

সংগৃহীত ছবি

কানাডা ১৬ বছরের কম বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে একটি নতুন আইন প্রস্তাব করেছে।

দেশটির হাউজ অব কমন্সে গত বুধবার দেশটির সংস্কৃতি মন্ত্রী মার্ক মিলার সেফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট নামের এই বিলটি উত্থাপন করেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে সংস্কৃতি মন্ত্রী মার্ক মিলার সাংবাদিকদের বলেছেন, অনলাইন দুনিয়ার ক্ষতি কাটিয়ে উঠতে এমন একটি আইন পাস করা কানাডা সরকারের জন্য এখন অন্যতম প্রধান অগ্রাধিকার। কারণ এর প্রভাবে বাচ্চারা মারা যাচ্ছে।

‘দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের যৌক্তিক পদক্ষেপ নেব’, জোর দিয়ে বলেছেন সংস্কৃতি মন্ত্রী।

এর আগে দেশটির লিবারেল সরকার দুইবার অনলাইন নিরাপত্তা সংক্রান্ত আইন বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল। এবার এই আইন পাসের জন্য কানাডার ওপর তৈরি হয়েছে নানামুখী চাপ।

বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক ও অধিকারকর্মীদেরও চাপ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তাদের চাপের মুখে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ।

আরও পড়ুন

সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট অপসারণসহ কী পরিবর্তন আসছে

১০ জুন ২০২৬

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনের ঠিক আগেই কানাডা সামনে এনেছে এই বিলটি। এই সম্মেলনে বিশ্বনেতারা এআই প্রযুক্তি এবং অনলাইনের ক্ষতি থেকে শিশুদের রক্ষা করার বিষয়ে আলোচনা ও যৌথ বিবৃতি দেবেন বলে জানা যাচ্ছে।

নতুন প্রস্তাবিত ‘বিল সি-৩৪’-এ সাতটি ক্যাটাগরির ক্ষতিকর কনটেন্ট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শিশুদের উত্যক্ত, ঘৃণা ছড়ানো কিংবা সহিংসতায় উসকানি দেয় এমন উপাদান অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া এই আইনে এআই চ্যাটবট নিয়ন্ত্রণ করার পাশাপাশি অনলাইনে ক্ষতিকর কনটেন্ট কমানোর জন্য ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে।

প্রস্তাবিত এই আইন সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকি করতে ডিজিটাল সেফটি কমিশন অব কানাডা নামে একটি নতুন স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে। যার সদস্যদের নিয়োগ দেবে দেশটির ক্যাবিনেট বা মন্ত্রিসভা।

আইন লঙ্ঘনের ক্ষেত্রে এই সংস্থাকে কঠোর শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সর্বোচ্চ জরিমানা হিসেবে ১০ মিলিয়ন কানাডীয় ডলার অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী মোট আয়ের ৩ শতাংশ অর্থ জরিমানা করা হতে পারে।

সূত্র : বিবিসি

কানাডাসোশ্যাল মিডিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব