Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

আইন মানছে না সোশ্যাল মিডিয়া

agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:২০
আইন মানছে না সোশ্যাল মিডিয়া

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ন্যূনতম বয়সসীমা-সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে গত শনিবার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ জরিমানার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই জরিমানা বাড়িয়ে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। আপডেট করা এই আইনের আওতায় দেশটির নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনার এখন থেকে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে তাদের নেওয়া পদক্ষেপের প্রমাণ দিতে বাধ্য করতে পারবে।

এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রধান ১০টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছিল। তবে আইনটি কার্যকরের পরও অনেক শিশু এখনো নিষিদ্ধ অ্যাপগুলো ব্যবহার করতে পারছে। এর মধ্যে আইন অমান্যের অভিযোগে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবসহ পাঁচটি নিষিদ্ধ প্ল্যাটফর্মের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

গত বছরের শেষের দিকে বেশ আলোচনার মধ্যে অস্ট্রেলিয়া এই নিষেধাজ্ঞা চালু করলেও এটি কার্যকর করা সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিডনির একটি স্কুলে বিবিসির অনুসন্ধানে দেখা যায়, নিষেধাজ্ঞার আগে যে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করত, তাদের বেশিরভাগই এখনো এটি ব্যবহার করতে পারছে।

এ ছাড়া স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনের নিজস্ব প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল এমন ১৬ বছরের কম বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে সাতজনই এখনো কোনো না কোনোভাবে এগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছে।

গত শনিবার এক বিবৃতিতে সরকার এই চ্যালেঞ্জগুলোর কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, কঠোর এই জরিমানা মূলত সেই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা, যারা আইন মানার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এ ছাড়া ই-সেফটি কমিশনারের ক্ষমতা বৃদ্ধির ফলে আরও কার্যকর তদন্ত এবং আইন প্রয়োগ করা সম্ভব হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা নির্ধারণের পর বিশ্বব্যাপী যে সাড়া জেগেছে, তাতে আমি উৎসাহিত। তবে এটি স্পষ্ট, প্রযুক্তি জায়ান্টরা আইন মেনে চলার জন্য যথেষ্ট কাজ করছে না। এখনো অনেক শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে।’ সূত্র : বিবিসি

সোশ্যাল মিডিয়াজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি