Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সাগরের জল রাস্তায়, বাতাসের দখলে আকাশ

ঝড় 'বোয়েলো'র তাণ্ডবে বিপর্যস্ত ব্রিটেন

  • বন্যায় ডুবছে শহর, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি বাড়ি-প্রতিষ্ঠান
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৭:০০
ঝড় 'বোয়েলো'র তাণ্ডবে বিপর্যস্ত ব্রিটেন

রাত পেরোতেই শহরের রাস্তা নদী। পানির নিচে রেললাইন। ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছ। থমকে গেছে আকাশপথও। এক রাতের ঝড়ে আলো নিভেছে হাজার হাজার ঘরে। যুক্তরাজ্যে ‘বোয়েলো’র তাণ্ডবে দুর্যোগের এমনই ছবি।

রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভির প্রতিবেদন এবং দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যে প্রায় ৮২ হাজার ৬০০ বাড়ি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বিপর্যস্ত স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন জানিয়েছে, সপ্তাহান্তের দুর্যোগে এ পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ৯০০ গ্রাহকের সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। তবে প্রবল বাতাসে দুর্গম এলাকায় মেরামতকাজ ব্যাহত হচ্ছে।

স্কটল্যান্ডের আর্গাইল অ্যান্ড বিউটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার। পশ্চিম উপকূলের লার্গস শহরে রাস্তায় ঢুকে পড়েছে বন্যার পানি। স্থানীয় দোকানি টনি ডসন আইটিভিকে বলেছেন, ‘পানি এত উঁচুতে আগে কখনো ওঠেনি।’

স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় গাছ পড়ে সড়ক বন্ধ। গ্লাসগোর ডালমারনক রেলস্টেশনও প্লাবিত হয়। বহু ট্রেন চলাচল বন্ধ বা বিলম্বিত। স্কটল্যান্ডের একটি প্রধান ফেরি সংস্থার ৩০টি সেবার মধ্যে ২৭টিই বাতিল করা হয়েছে।

ইংল্যান্ডের প্রেস্টন ও ব্ল্যাকপুলের মাঝের রেলপথ পানিতে তলিয়েছে। ঝোড়ো বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে রেললাইনে। রবিবার প্রকাশিত জাতীয় রেল কর্তৃপক্ষের সর্বশেষ সতর্কতায় যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে৷ লন্ডনের হিথ্রো, ম্যানচেস্টার, এডিনবরা ও ডাবলিনসহ বিভিন্ন বিমানবন্দরে অসংখ্য উড়োজাহাজের যাত্রা বিলম্বিত বা বাতিল হয়েছে।

ইংল্যান্ডে রবিবার দুপুরে বন্যার ছয়টি সতর্কতা এবং আরও ৫০টি সম্ভাব্য ঝুঁকির বার্তা কার্যকর ছিল। স্কটল্যান্ডেও একাধিক এলাকায় বন্যার আশঙ্কা। উড়ন্ত ধ্বংসাবশেষ ও উত্তাল ঢেউয়ে প্রাণহানির ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে উচ্চমাত্রার সতর্কতা রবিবার স্থানীয় সময় রাত নয়টা পর্যন্ত বহাল রয়েছে। নিরাপত্তার কারণে লন্ডনের দীপাবলি উদ্‌যাপন, লিভারপুলের আলোক উৎসব বাতিল হয়েছে। বন্ধ রাখা হয়েছে ঐতিহাসিক এডিনবরা দুর্গ।

বোয়েলো চলতি মৌসুমের দ্বিতীয় নামধারী ঝড়। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) এর নামকরণ করা হয়। এর আগে শুক্রবার ‘অস্টেন’ ঝড় আঘাত হানে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করতে ব্রিটেনে ২০১৫ সাল থেকে ঝড়ের নাম দেওয়া হচ্ছে।

এদিকে বোয়েলো পূর্বদিকে সরে যাওয়ায় নেদারল্যান্ডসের বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। সতর্কতা জারি হয়েছে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনে। ব্রিটেনেও মঙ্গলবার আবার প্রবল বাতাসের পূর্বাভাস রয়েছে।

ব্রিটেনবোয়েলোঝড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    জন্মদিনে সুখবর দিলেন পরীমনি

    জন্মদিনে সুখবর দিলেন পরীমনি

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা