রাত পেরোতেই শহরের রাস্তা নদী। পানির নিচে রেললাইন। ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছ। থমকে গেছে আকাশপথও। এক রাতের ঝড়ে আলো নিভেছে হাজার হাজার ঘরে। যুক্তরাজ্যে ‘বোয়েলো’র তাণ্ডবে দুর্যোগের এমনই ছবি।রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভির প্রতিবেদন এবং দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যে প্রায় ৮২ হাজার ৬০০ বাড়ি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বিপর্যস্ত স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্...