Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউরোপে নতুন অভিবাসন সংকট

সেউতা থেকে ইতালি, আয়ারল্যান্ড কি তবে নতুন চাপের মুখে?

সজল মিত্র রিচার্ড, আয়ারল্যান্ড থেকে
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:০৫
সেউতা থেকে ইতালি, আয়ারল্যান্ড কি তবে নতুন চাপের মুখে?

মরক্কো থেকে অভিবাসীরা গণহারে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশের পর স্পেনের সেউতা শহরে সেনারা একজনকে জিজ্ঞাসাবাদ করছে- রয়টার্স

ইউরোপের দক্ষিণ সীমান্তে আবারও অভিবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় গত কয়েক দিনে নজিরবিহীন অনিয়মিত প্রবেশের ঘটনা ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্পেন জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই অধিকাংশ ব্যক্তিকে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং খুব কমসংখ্যকই ইউরোপের মূল ভূখণ্ডে যেতে পেরেছেন। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক ডাকা হয়েছে। যে আলোচনায় সমন্বয়কারীর ভূমিকা পালন করছে আয়ারল্যান্ড। যার বড় কারণ হলো ইইউ কাউন্সিলে বর্তমানে সভাপতিত্ব করছে পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড।

সেউতার এই সংকটের পাশাপাশি ইতালি, ফ্রান্স, পর্তুগাল ও জার্মানিও সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। ইতালি স্পেনের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ কড়াকড়ি করেছে, ফ্রান্স নজরদারি বাড়িয়েছে এবং জার্মানি অনিয়মিত অভিবাসন ঠেকাতে আগের কঠোর অবস্থান বহাল রেখেছে। এসব পদক্ষেপের কারণে, দক্ষিণ ইউরোপের সংকট এখন পুরো ইউরোপের রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই পরিস্থিতির প্রভাব কি ইউ কাউন্সিলে সভাপতির চেয়ারে বসা আয়ারল্যান্ডেও পড়বে? বিশ্লেষকদের মতামতকে গুরুত্ব দিয়ে দেখলে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, তাৎক্ষণিকভাবে আয়ারল্যান্ডে সেউতার মতো বড় আকারের অভিবাসী ঢল নামার সম্ভাবনা কম। কারণ আয়ারল্যান্ড একটি দ্বীপ রাষ্ট্র এবং এটি ইউরোপের এমন একটি দেশ যার স্থলসীমান্ত নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত থাকলেও পুরোটা মিলে তার কোনো স্থলসীমান্ত নেই। ইউরোপে আসা অধিকাংশ অনিয়মিত অভিবাসী প্রথমে স্পেন, ইতালি বা গ্রিসে পৌঁছান। তবে দক্ষিণ ইউরোপের আশ্রয়ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়লে কিছু মানুষ পরবর্তীতে অন্যান্য সদস্যরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করতে পারেন। যাকে সেকেন্ডারি মুভমেন্ট বলা হয়ে থাকে। সেক্ষেত্রে আয়ারল্যান্ডে প্রবেশ করা অধিকাংশ অভিবাসন প্রত্যাশীই ইংল্যান্ড থেকে নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্ট হয়ে তারপর মূল আয়ারল্যান্ডে প্রবেশ করেন। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন নীতি এই ধরনের অনিয়ন্ত্রিত চলাচল কমানোর লক্ষ্যেই গত ১২ জুন, ২০২৬ এ নতুন করে প্রণয়ন করা হয়েছে।

আয়ারল্যান্ডের সাম্প্রতিক পরিসংখ্যানও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আন্তর্জাতিক সুরক্ষার আবেদন ছিল ১৮,৫৫৩টি, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু ২০২৫ সালে আবেদন কমে ১৩,১৪৬ এ নেমে আসে, অর্থাৎ এক বছরে প্রায় ২৯ শতাংশ হ্রাস পায়। একই সময়ে প্রথম ধাপের সিদ্ধান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয় এবং ২০ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি করা হয়, যাতে দীর্ঘসূত্রতা অনেকটাই কমে যায়।

তবে চাপ পুরোপুরি দূর হয়েছে সেটি একবারেই বলা যাচ্ছে না। ২০২৫ সালের মাঝামাঝি হিসাব অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের মধ্যে প্রথম সিদ্ধান্ত পেতে আবেদনকারীদের অপেক্ষার সময়  গড়ে প্রায় ৭১ সপ্তাহ, অর্থাৎ ১৬ মাসেরও বেশি। এ কারণে আশ্রয়ব্যবস্থা, আবাসন এবং প্রশাসনিক সক্ষমতার ওপর চাপ এখনো রয়ে গেছে।

আয়ারল্যান্ডে অভিবাসন নিয়ে উদ্বেগের আরেকটি কারণ হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা প্রায় ৫.৪৬ মিলিয়নে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোয় কর্মসংস্থানভিত্তিক অভিবাসন, ইউক্রেন থেকে বাস্তুচ্যুত মানুষের আগমন এবং আশ্রয়প্রার্থীদের কারণে জনসংখ্যা দ্রুত বেড়েছে। একই সঙ্গে আবাসন সংকট ও সরকারি সেবার ওপর বাড়তি চাপ রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন ২০২১-২৭ মেয়াদে অভিবাসন ব্যবস্থাপনা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে আয়ারল্যান্ডকে ৬৬.৯ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে। এই অর্থ আশ্রয়ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করতে ব্যবহৃত হচ্ছে।

সবকিছু বিবেচনায় বর্তমান পরিস্থিতি বলছে, সেউতা, ইতালি বা দক্ষিণ ইউরোপের সীমান্তে অভিবাসীদের চাপ আয়ারল্যান্ডে সরাসরি একই মাত্রার ঢল তৈরি করবে এমনটা আশা করা যায় না। তবে ইউরোপ জুড়ে সীমান্ত নিয়ন্ত্রণ, আশ্রয়নীতি, নিরাপত্তা ব্যয় এবং রাজনৈতিক বিতর্কের প্রভাব স্পষ্ট। আয়ারল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সম্ভাব্য সেকেন্ডারি মুভমেন্ট মোকাবিলা, দ্রুত আবেদন নিষ্পত্তি এবং আবাসন সংকটের মধ্যে মানবিক ও কার্যকর অভিবাসন নীতি বজায় রাখা।

অভিবাসন সংকটস্পেনআয়ারল্যান্ডসেউতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা