Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

গাজায় ঐতিহাসিক গির্জা পুনর্নির্মাণে দেড় লাখ ইউরো দেওয়ার ঘোষণা সাইপ্রাসের

মোঃ ওমর ফারুক, সাইপ্রাস থেকে
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২২:৩৬
গাজায় ঐতিহাসিক গির্জা পুনর্নির্মাণে দেড় লাখ ইউরো দেওয়ার ঘোষণা সাইপ্রাসের

গাজার ঐতিহাসিক সেন্ট পোর্ফিরিয়াস গির্জা

গাজার ঐতিহাসিক সেন্ট পোর্ফিরিয়াস গির্জা পুনর্নির্মাণে ১ লাখ ৫০ হাজার ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সাইপ্রাস।

উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত প্রাচীন এই গির্জাটির পুনরুদ্ধারে অর্থ দেওয়া হবে জেরুজালেমের প্যাট্রিয়ার্কেটের মাধ্যমে।

২০২৩ সালের ১৯ অক্টোবর গাজার গ্রিক অর্থোডক্স সেন্ট পোর্ফিরিয়াস গির্জা প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটে। সে সময় ইসরায়েলি হামলা থেকে বাঁচতে শত শত ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন। হামলায় অন্তত ১৮ জন নিহত হন বলে সে সময়ের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতদের মধ্যে তিন মাস বয়সী একটি শিশুও ছিল। হামলায় গির্জার একটি অংশও ধ্বংস হয়ে যায়।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছিল, গির্জাটি হামলার লক্ষ্য ছিল না। তাদের ভাষ্য অনুযায়ী, কাছাকাছি একটি হামাস নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

গাজার খ্রিস্টান সম্প্রদায়ের কাছে সেন্ট পোর্ফিরিয়াস গির্জার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি। এটি গাজার অন্যতম প্রাচীন খ্রিস্টান উপাসনালয়। গির্জাটি পঞ্চম শতকের শুরুর দিকে গাজার বিশপ সেন্ট পোর্ফিরিয়াসের সমাধিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়। বর্তমান স্থাপনাটির অধিকাংশ অংশ ১২শ শতকের।

দীর্ঘদিন ধরে গাজার খ্রিস্টানদের ধর্মীয় উপাসনা, সামাজিক কর্মকাণ্ড ও সম্প্রদায়ভিত্তিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে গির্জাটি। সংঘাতের সময় এটি সাধারণ মানুষের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয়েছে।

সাইপ্রাসের ঘোষিত সহায়তা শুধু গির্জা পুনর্নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না। জেরুজালেমের প্যাট্রিয়ার্কেটের মাধ্যমে শিক্ষা ও সামাজিক কর্মসূচি, স্কুলের অবকাঠামো সম্প্রসারণ এবং শিশুদের জন্য পরিচর্যা কার্যক্রমেও এই অর্থ ব্যয় করা হবে।

এ ছাড়া বেথলেহেম, বেথানি ও জর্ডানে দায়িত্ব পালনরত সাইপ্রাসের হলি সেপালকারের সন্ন্যাসীদের জন্য আরও ২০ হাজার ইউরোর অনুদান অনুমোদন করেছে দেশটির সরকার।

সিরিয়ায় সহায়তার জন্য জেরুজালেমের প্যাট্রিয়ার্কেট অব অ্যান্টিওকের কাছেও অতিরিক্ত ১ লাখ ৪৮ হাজার ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাইপ্রাস। এর মধ্যে ১ লাখ ইউরো দিয়ে হামা প্রদেশে একটি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ করা হবে। বিদ্যালয়টি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের শিশুদের জন্য ব্যবহৃত হবে। বাকি ৪৮ হাজার ইউরো অর্থোডক্স ও অন্যান্য খ্রিস্টান গির্জা এবং মঠগুলোতে খাদ্য, পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যয় করা হবে।

জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের গির্জাভিত্তিক বিভিন্ন কর্মসূচিতেও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সাইপ্রাস। পাশাপাশি ইরাকে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আরও সহায়তার বিষয়টিও বিবেচনা করছে দেশটি।

মধ্যপ্রাচ্যে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের সুরক্ষায় সাইপ্রাসের বিশেষ প্রতিনিধির মাধ্যমে এসব সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সাইপ্রাস সরকারের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের সংঘাতপ্রবণ অঞ্চলে ঐতিহাসিক খ্রিস্টান স্থাপনা সংরক্ষণ এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানবিক সহায়তায় দেশটির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

গাজাসাইপ্রাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন