Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

হর্ন বাজিয়ে মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর জরিমানা ৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৪:০৭
হর্ন বাজিয়ে মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর জরিমানা ৬ লাখ টাকা

সংগৃহীত ছবি

নরওয়ের স্বায়ত্তশাসিত অঞ্চল সভালবার্ড দ্বীপাঞ্চলে ঘুমাচ্ছিল একটি শুভ্র মেরু ভাল্লুক। কিন্তু সেই ঘুমন্ত ভাল্লুকের সুখে বাধা হয়ে দাঁড়াল এক জাহাজের কর্কশ হর্ন। সমুদ্রের কুয়াশার সংকেত বাজিয়ে ভাল্লুকটির ঘুম ভাঙানোর অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার ডলার (প্রায় ৬ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

সভালবার্ডের গভর্নর এক বিবৃতিতে এই শাস্তির কথা নিশ্চিত করেছেন।

চলতি বছরের আগস্টের শুরুতে নরওয়ের মূল ভূখণ্ড ও উত্তর মেরুর মাঝামাঝি অবস্থিত সভালবার্ডের একটি জলপথে জাহাজ চলছিল। সমুদ্রপথে সতর্কবার্তার জন্য ব্যবহৃত বিকট শব্দের ফগহর্ন বাজিয়ে ঘুমন্ত ভাল্লুকটিকে বিরক্ত করেন জাহাজের এক যাত্রী।

ঘটনার পর বিষয়টি সভালবার্ড গভর্নরের নজরে এলে গত বৃহস্পতিবার অভিযুক্তকে এই বড় অঙ্কের জরিমানা করা হয়। কর্তৃপক্ষ বিষয়টিকে অহেতুক ও ইচ্ছাকৃতভাবে বন্যপ্রাণীকে বিরক্ত করার অপরাধ হিসেবে গণ্য করেছে।

পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, ১৯৭৩ সাল থেকে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত মেরু ভাল্লুককে অপ্রয়োজনে বিরক্ত করা, প্রলুব্ধ করা বা পিছু নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, দুই হোটেলকে জরিমানা আড়াই লাখ

০৪ আগস্ট ২০২৬

আইন অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেকোনো মেরু ভাল্লুকের ৩০০ মিটারের (৯৮৪ ফুট) মধ্যে যাওয়া নিষেধ। আর মার্চ থেকে জুন মাস পর্যন্ত ওদের প্রজনন মৌসুমে এই দূরত্বের সীমা বাড়িয়ে ৫০০ মিটার করা হয়।

বর্তমানে সভালবার্ড ও বারেন্টস সাগর অঞ্চল মিলে প্রায় ৩ হাজার মেরু ভাল্লুক বাস করে, যার মধ্যে ৩০০টির মতো সারা বছর এই দ্বীপেই অবস্থান করে। গ্রীষ্মের সময়ে সাগরে বরফ কমে যাওয়ায় ওদের প্রধান খাদ্য সীল শিকার করা কঠিন হয়ে পড়ে।

এ সময় ক্যাফেইন ক্যালরি কম পাওয়ায় ভাল্লুকরা শক্তি বাঁচাতে লম্বা সময় ধরে ঘুমিয়ে বিশ্রাম নেয়।

সভালবার্ডের গভর্নর লার্স ফসে জানান, হর্ন বাজানোর ফলে শান্তিতে ঘুমানো প্রাণীটি চমকে উঠে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়।

অবশ্য পরে অভিযুক্ত ব্যক্তি তার ভুল মেনে নিয়ে জরিমানা দিতে সম্মত হয়েছেন।

সূত্র : সিএনএন

মেরু ভাল্লুকনরওয়েজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার