Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

শিশুদের মাঠের বেঞ্চে একা বসে কাঁদছিলেন নারী, গুনতে হলো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৩:২১
শেয়ার করুন:
শিশুদের মাঠের বেঞ্চে একা বসে কাঁদছিলেন নারী, গুনতে হলো জরিমানা

সংগৃহীত ছবি

জার্মানির একটি শিশুপার্কের বেঞ্চে একা বসে কাঁদছিলেন ৩১ বছর বয়সী এক নারী। সঙ্গে কোনো শিশু না থাকায় তাকে ২৫ ইউরো জরিমানা করেন পৌর কর্মকর্তারা। পড়াশোনা ও আর্থিক চাপের কারণে মন খারাপ করে সেখানে বসেছিলেন তিনি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে দেশটির গেলজেনকির্শেন শহরে গত ২৫ অক্টোবর।

জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর নাম হানা। পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে প্রচণ্ড চাপে ছিলেন তিনি। মানসিক চাপ কমাতে সেদিন হাঁটতে বের হন। একপর্যায়ে একটি শিশুপার্কের বেঞ্চে বসে খালার সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন।

হানা জানান, সে সময় তিনি একা থাকতে চেয়েছিলেন, যাতে কেউ তাকে দেখতে না পায়। কিন্তু কিছুক্ষণ পর তিনজন পৌর কর্মকর্তা তার কাছে আসেন। পাশের দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তার সন্তান কি না, তা জানতে চান তারা।

হানা জানান, ছেলেরা তার সন্তান নয়। এরপরই তাকে ২৫ ইউরো (প্রায় ২ হাজার ৫৪০ রুপি) জরিমানা করা হয়।

গেলজেনকির্শেনের পৌরসভার নিয়ম অনুযায়ী, শিশুপার্কগুলো ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য নির্ধারিত। শিশুদের সঙ্গে না থাকলে সেখানে প্রাপ্তবয়স্কদের প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ। তবে সন্তান বা অভিভাবকত্বে থাকা শিশুর সঙ্গে গেলে প্রাপ্তবয়স্করা পার্কে যেতে পারেন।

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন হানা। ডব্লিউডিআরকে তিনি বলেন, কেউ কাঁদতে দেখলে আগে তার খোঁজ নেওয়া যেত। তিনি ঠিক আছেন কি না, কোনো সাহায্য প্রয়োজন কি না, তা জানতে চাওয়া যেত। এরপর তাকে নিয়মটি বুঝিয়ে বলা সম্ভব ছিল।

আরও পড়ুন

‘বিকাল ৫টার পর ভিক্ষা করলেই জেল-জরিমানা’

২৫ নভেম্বর ২০২৬

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। একজন পুরুষ বাসিন্দা বলেন, সামান্য বিশ্রাম নিতে চাওয়া একজন নারীকে জরিমানা করাকে তার কাছে অযৌক্তিক মনে হয়েছে।

৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাস করা এক নারী জানান, তিনি সব সময় ওই বেঞ্চে বসেছেন, কিন্তু কখনো কেউ তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি। আরেক বাসিন্দা ঘটনাটিকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন।

তবে পৌর কর্তৃপক্ষ কর্মকর্তাদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। সিটি কাউন্সিলের সদস্য সিমন নোভাক (সিডিইউ) বলেছেন, শিশুপার্ক শিশুদের জন্য। তাই শিশু সঙ্গে না থাকলে সাধারণত প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান করার অনুমতি নেই।

শিশুপার্কের অননুমোদিত ব্যবহার ঠেকানো এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর অংশ হিসেবে এ ধরনের জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

এদিকে অনুমতি ছাড়া শিশুপার্কে প্রবেশ বা অবস্থানের জরিমানা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছে সিটি কাউন্সিল। প্রস্তাবটি কার্যকর হলে জরিমানার পরিমাণ বর্তমান ৫৫ ইউরো (প্রায় ৫ হাজার ৬১৩ রুপি) থেকে বেড়ে ৬০ ইউরো (প্রায় ৬ হাজার ১২১ রুপি) হতে পারে। একা বেঞ্চে বসে থাকাও এ নিয়মের আওতায় পড়বে।

সূত্র: এনডিটিভি

জরিমানাজার্মানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন