Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সংঘাতের শঙ্কায় রাশিয়াকে আলোচনার ডাক ব্রিটেনের

  • চার বছরের বেশি সময় ধরে দুই দেশের শীর্ষ সামরিক পর্যায়ে সরাসরি যোগাযোগ বন্ধ
  • নতুন যোগাযোগব্যবস্থা চালুর ব্রিটিশ প্রচেষ্টা মস্কো প্রত্যাখ্যান করেছে বলে দাবি
  • রুশ যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের বিপজ্জনক তৎপরতা নিয়ে লন্ডনের উদ্বেগ
  • ইউক্রেন নিয়ে নতুন শান্তি আলোচনার মধ্যেই সংলাপের আহ্বান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:৪৯
শেয়ার করুন:
সংঘাতের শঙ্কায় রাশিয়াকে আলোচনার ডাক ব্রিটেনের

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

সমুদ্রের বুকে যুদ্ধজাহাজ। আকাশে বিপজ্জনক কাছাকাছি সামরিক বিমান। একটি ভুল সংকেত। মুহূর্তের ভুল সিদ্ধান্ত। আর তাতেই কি শুরু হতে পারে বড় সংঘাত? ইউক্রেন যুদ্ধের জেরে মস্কো ও লন্ডনের মধ্যে জমে থাকা নীরবতা ভাঙতে চাইছে ব্রিটেন। শত্রুতার মধ্যেও দরকার সরাসরি কথা। সেই সতর্কবার্তাই দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং।

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে স্ট্রিটিং বলেছেন, রাশিয়ার সঙ্গে সামরিক পর্যায়ে নতুন যোগাযোগব্যবস্থা গড়া প্রয়োজন। তার কথায়, ‘ভুল হিসাবের ঝুঁকি সব সময় থাকে। সে কারণেই সরাসরি যোগাযোগ গুরুত্বপূর্ণ।’

ব্রিটিশ মন্ত্রীর ভাষায়, মস্কোয় যুক্তরাজ্যের দূতাবাস যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু তাঁর প্রত্যাশা, এর বাইরেও, বিশেষ করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে, সরাসরি কথা বলার সুযোগ তৈরি হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর দুই দেশের সম্পর্ক কার্যত স্থবির। তারপর থেকে দায়িত্বে থাকা ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী কিংবা সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে তাঁদের রুশ সমকক্ষের কোনো আলোচনা হয়নি। ব্রিটিশ কর্মকর্তাদের দাবি, যোগাযোগ পুনরায় চালুর চেষ্টা মস্কো প্রত্যাখ্যান করেছে।

অথচ ফ্রান্স ও জার্মানি যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ করেনি। গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সও চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রেমলিনে দূত পাঠায়। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে।

স্ট্রিটিংয়ের উদ্বেগ শুধু ইউক্রেন নয়। ব্রিটিশ জলসীমার কাছে রুশ নৌযান ও সামরিক বিমান ঘিরে বিপজ্জনক ঘটনার অভিযোগ রয়েছে। সাইবার হামলা, অগ্নিসংযোগ ও সমুদ্রতলের যোগাযোগ অবকাঠামোয় নাশকতার আশঙ্কাকেও তিনি গুরুতর হুমকি মনে করেন। এই ধরনের তৎপরতাকে ‘রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ’ বলেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মে ইংলিশ চ্যানেলে একটি ব্রিটিশ প্রমোদতরীর দিকে রুশ যুদ্ধজাহাজ সতর্কতামূলক গোলা ছোড়ে। আরেক ঘটনায় রুশ যুদ্ধবিমান ব্রিটিশ বিমানবাহী রণতরি ‘প্রিন্স অব ওয়েলস’-এর বিপজ্জনক কাছাকাছি উড়েছে বলে অভিযোগ ওঠে। এক ব্রিটিশ কর্মকর্তার মূল্যায়ন, ইচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধির চেয়ে এখন ভুল হিসাবের ঝুঁকি বেশি।

এমন সময়ই মঙ্গলবার আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের দুই দিনের আলোচনা শুরুর কথা। ফেব্রুয়ারির পর এটাই তাঁদের প্রথম সরাসরি বৈঠক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহত্তর শান্তিচুক্তির সম্ভাবনার কথা বলেছেন। তবে আলোচনার উদ্যোগ মানেই যুদ্ধবিরতি নিশ্চিত নয়।

ইউরোপীয় ইউনিয়নকেও সতর্ক করেছেন স্ট্রিটিং। ইউরোপে তৈরি অস্ত্রকে অগ্রাধিকার দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ দিলে পশ্চিমা সামরিক জোটের সামগ্রিক সক্ষমতা দুর্বল হতে পারে বলে তাঁর আশঙ্কা।

যুদ্ধের সময় কথা বলা আপস নয়। কখনো সেটাই অনিচ্ছাকৃত যুদ্ধ ঠেকানোর শেষ ব্যবস্থা। এখন প্রশ্ন, মস্কো কি লন্ডনের সেই যোগাযোগের আহ্বানে সাড়া দেবে, নাকি নীরবতার মধ্যেই বেড়ে চলবে বিপদ?

ব্রিটেনরাশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল