Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ভূমধ্যসাগরে যুদ্ধের আঁচ

ইউক্রেনের সীমানা ছাড়াচ্ছে যুদ্ধ, পুতিনকে সতর্ক করলেন ট্রাম্প

  • ন্যাটো মহাসচিবের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মার্কিন প্রেসিডেন্টের
  • যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ওয়াশিংটনের
  • লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলায় বাড়ছে উত্তেজনা
  • যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টার জন্য উল্টো কিয়েভকে দায়ী করল মস্কো
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২২:৪১
শেয়ার করুন:
ইউক্রেনের সীমানা ছাড়াচ্ছে যুদ্ধ, পুতিনকে সতর্ক করলেন ট্রাম্প

সপ্তাহখানেক আগেই চীনের মাটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই পুতিনের উদ্দেশেই কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের যুদ্ধ যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক করেছেন মস্কোকে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো বাসভবনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে রাশিয়ার বিরত থাকা জরুরি। সংঘাতের ‘যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ সমাধান’ প্রয়োজন।

ইউক্রেন ও ইরান যুদ্ধই ছিল বৈঠকের আলোচ্যসূচির কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং সামরিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। তবে ইরান নিয়ে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

গত সপ্তাহে চীনে পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দুই নেতাকেই ‘বন্ধু’ বলে অভিহিত করেছিলেন তিনি। এতে ক্ষুব্ধ হন যুক্তরাষ্ট্রের বিরোধী ডেমোক্র্যাটরা। অসন্তোষ দেখা দেয় ইউরোপীয় মিত্রদের মধ্যেও। তবে রুটের বক্তব্য, বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যে বৈঠক হওয়া স্বাভাবিক।

ফ্লোরিডার এই বৈঠকের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। গত রোববার লিবিয়ায় ইউক্রেনের হামলায় একটি রুশ যুদ্ধজাহাজ ডুবে যায়। নিহত হন দুই নৌ কর্মকর্তা। এর আগের দিন ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালায় ইউক্রেন।

লিবিয়ার স্বঘোষিত জাতীয় সেনাবাহিনী কিয়েভের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ইতালিও লিবিয়ার জলসীমায় হামলার সমালোচনা করেছে।

এদিকে বৃহস্পতিবার ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভের অভিযোগ, ভূমধ্যসাগর ও বাল্টিক সাগরে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছে ইউক্রেনই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও সতর্ক করে বলেছেন, পশ্চিমাদের কর্মকাণ্ডে সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

অন্যদিকে, বৃহস্পতিবার রুশ হামলায় ইউক্রেনের সাতটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে যুদ্ধ বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান মেলেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন।

প্রায় পৌনে পাঁচ বছর ধরে চলছে যুদ্ধ। এতদিন ইউক্রেনের মাটিতে লড়াইয়ের অবসান ঘটানোই ছিল কূটনীতির প্রধান লক্ষ্য। এখন সেই যুদ্ধকে অন্য ভূখণ্ডে ছড়িয়ে পড়া থেকে আটকানোও হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ।

ইউক্রেনভ্লাদিমির পুতিনডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ