Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

সেউতা সংকট

স্পেনের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ আরও ১৫ দিন বাড়াল ইতালি

শরিফুল ইসলাম টগর ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৪
স্পেনের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ আরও ১৫ দিন বাড়াল ইতালি

ছবি: রয়টার্স

স্পেনের সঙ্গে সাময়িকভাবে পুনরায় চালু করা সীমান্ত নিয়ন্ত্রণের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে ইতালি। এক মাস আগে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসীদের ব্যাপক প্রবেশের পর এই বিধিনিষেধ আরোপ করেছিল রোম।

ইতালির সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে স্পেনও ইতালি থেকে আকাশ ও সমুদ্রপথে আসা যাত্রীদের ওপর সীমান্ত তল্লাশি আরও ১৫ দিন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট-মুক্ত শেনজেন ব্যবস্থার মধ্যে দুই দেশের পাল্টাপাল্টি সীমান্ত নিয়ন্ত্রণ আরও কিছুদিন বহাল থাকছে।

ইতালি গত ১ আগস্ট স্পেনের সঙ্গে শেনজেনের অবাধ চলাচলের ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করে। দেশটির সরকারের বক্তব্য ছিল, সেউতায় প্রবেশ করা অভিবাসীরা যেন সেখান থেকে ইতালিতে পৌঁছাতে না পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১ আগস্ট, সোমবার আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

৩১ আগস্ট, সোমবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে জানা যায়,
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে পরিস্থিতির কারণে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরায় চালু করা হয়েছিল, সেই কারণগুলো এখনও অব্যাহত থাকায় মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই প্রতিবেশী মরক্কো থেকে প্রায় ৭২ হাজার মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করে। বর্তমানে সেখানে ৫ হাজার থেকে ৮ হাজার অভিবাসী অবস্থান করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সীমান্ত অতিক্রমের ঘটনায় স্পেনের অংশে অন্তত ৮২ জন এবং মরক্কোর পক্ষ থেকে আরও ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে স্পেন জানিয়েছে, সেউতাপরিস্থিতি স্বাভাবিক করতে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে। সাম্প্রতিক সময়ে অভিবাসীদের প্রক্রিয়াকরণে সহায়তার জন্য স্পেন ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের কাছেও সহযোগিতা চেয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তবে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির মধ্য-বামপন্থী বিরোধী দলগুলো । তাদের দাবি, সেউতায় থাকা অভিবাসীরা ইতালিতে যাওয়ার চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ নেই। বরং স্পেনের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরায় চালু রাখার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্পেন প্রথমবার ইতালি থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত তল্লাশি শুরু করেছিল ৮ আগস্ট। তখন এক মাসের জন্য এই ব্যবস্থা চালুর কথা জানানো হয়েছিল। ইতালির নতুন সিদ্ধান্তের পর এবার স্পেনও একইভাবে আরও ১৫ দিনের জন্য তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

ফলে সেউতা সংকটকে কেন্দ্র করে ইতালি ও স্পেনের মধ্যে পাল্টাপাল্টি সীমান্ত নিয়ন্ত্রণ অব্যাহত থাকছে, যা ইউরোপের শেনজেন অঞ্চলের অবাধ চলাচল ব্যবস্থাকে সাময়িকভাবে আরও চাপে ফেলেছে।

সেউতাসীমান্তস্পেনইতালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    advertiseadvertise