Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

অস্ট্রেলিয়া

হাঙরের হামলায় প্রাণ গেল যুবকের

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৬:৫৮
শেয়ার করুন:
হাঙরের হামলায় প্রাণ গেল যুবকের

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে মাছ শিকার করতে গিয়ে হাঙরের হামলায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে তিনি নিজেই শিকারে পরিণত হন। স্থানীয় সময় আজ শনিবার পশ্চিম অস্ট্রেলিয়ার মাইকেলমাস দ্বীপের দক্ষিণ উপকূলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি আলবানি শহরের কাছাকাছি সমুদ্রে পরিবারের সদস্যদের সঙ্গে স্পিয়ারফিশিং বা বর্শা দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় একটি হাঙর তাকে আক্রমণ করে।

হামলার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চিকিৎসা দেন। তবে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

পুলিশের ভাষ্য, এক প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলের কাছে প্রায় ৪ দশমিক ৫ মিটার (১৫ ফুট) লম্বা একটি হাঙর দেখতে পান। তবে হাঙরটির প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়নি। মাইকেলমাস দ্বীপে সাধারণত দর্শনার্থীদের উপস্থিতি খুব কম।

ঘটনার পর পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাথমিক শিল্প ও আঞ্চলিক উন্নয়ন বিভাগ স্থানীয় বাসিন্দা ও সমুদ্রগামীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হাঙরের অবস্থানসংক্রান্ত সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি বছরে অস্ট্রেলিয়ায় এটি হাঙরের হামলায় চতুর্থ মৃত্যুর ঘটনা। গত মাসে পার্থ শহরের কাছে রটনেস্ট দ্বীপের উপকূলে একটি গ্রেট হোয়াইট হাঙরের হামলায় একজন নিহত হন। এর আগে উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলেও আরেক ব্যক্তি হাঙরের আক্রমণে প্রাণ হারান।

এ বছরের জানুয়ারিতে সিডনি হারবারে ১২ বছর বয়সী এক কিশোর হাঙরের হামলায় নিহত হয়েছিল।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রে মানুষের উপস্থিতি বৃদ্ধি এবং সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হাঙরের চলাচলের ধরনে পরিবর্তন আসছে। এর ফলে হাঙরের হামলার ঘটনাও বাড়তে পারে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও কল্যাণ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশটির পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে সবচেয়ে বেশি হাঙরের হামলার ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর গড়ে প্রায় ২০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়।

হাঙরঅস্ট্রেলিয়াযুবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত