Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

কমনওয়েলথ সম্মেলনের আগে বার্তা

দাসপ্রথার জন্য ক্ষমা চাইতে পারে ব্রিটেন

রুমানা রাখি, যুক্তরাজ্য থেকে
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৭:৩১
শেয়ার করুন:
দাসপ্রথার জন্য ক্ষমা চাইতে পারে ব্রিটেন

দাসপ্রথায় নিজেদের ঐতিহাসিক ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, এ বিষয়ে তিনি আলোচনার জন্য প্রস্তুত। ভারতসহ ৫৬টি দেশের জোট কমনওয়েলথের শীর্ষ সম্মেলনের আগে তার এই মন্তব্য ব্রিটেনের ঔপনিবেশিক অতীত এবং দাসবাণিজ্যের দায় নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

একই সময়ে অ্যান্টিগায় কমনওয়েলথ নেতাদের সামনে দেওয়া ভাষণে ট্রান্সআটলান্টিক দাসবাণিজ্যের দীর্ঘস্থায়ী যন্ত্রণা নিয়ে কথা বলবেন রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, অতীতের লজ্জাজনক অধ্যায়গুলো অকপটে তুলে ধরবেন তিনি এবং গভীর দুঃখ প্রকাশ করবেন।

তবে ব্রিটেন এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেনি। ভারতসহ কমনওয়েলথের ৫৬টি দেশের প্রত্যেকটির কাছে ক্ষমা চাওয়ার কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

শুক্রবার রাতে দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক মতামত নিবন্ধে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ট্রান্সআটলান্টিক দাসবাণিজ্যকে নৃশংস ও বর্বর মানবাধিকার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ব্রিটেনকে নিজেদের অতীতের মুখোমুখি হতে হবে। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার সম্ভাবনা বিবেচনায় তাঁর এই অবস্থান সরকারের আগের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ব্রিটিশ সরকার এ পর্যন্ত দাসপ্রথার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি কিংবা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়নি। প্রধানমন্ত্রীর সর্বশেষ মন্তব্যেও ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রতিশ্রুতি নেই।

মঙ্গলবার কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেবেন রাজা চার্লস। প্রধানমন্ত্রীর মন্তব্য প্রকাশের আগেই বাকিংহাম প্যালেসকে বিষয়টি জানানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর কারণে রাজার ভাষণে কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রাসাদের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সফরে অতীতের সবচেয়ে লজ্জাজনক বিষয়গুলোর মুখোমুখি হওয়া এড়িয়ে যাবেন না রাজা। তবে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া বা ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের।

এদিকে অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন বলেছেন, দাসপ্রথার ইতিহাস বেদনাদায়ক এবং সময়ের সঙ্গে এর পরিণতি মুছে যায়নি। ঐতিহাসিক অন্যায়ের প্রতিকার ও ক্ষতিপূরণের দাবি নিয়ে গুরুত্ব, সংবেদনশীলতা এবং ধারাবাহিক আন্তর্জাতিক আলোচনার আহ্বান জানান তিনি।

ব্রাউন জানিয়েছেন, কমনওয়েলথ সম্মেলনের সময় যুক্তরাজ্যসহ অন্য সদস্যদেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি তুলছে তাঁর সরকার।

অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই অবস্থানের সমালোচনা করেছেন। তার মতে, ক্ষমা চাওয়া নিয়ে অব্যাহত আলোচনা বর্তমান সমস্যার সমাধান থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। কমনওয়েলথের অতীতের পরিবর্তে ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ক্যারিবীয় সফরের আগের কর্মসূচিতেও দাসপ্রথার ইতিহাস নিয়ে কথা বলেছেন রাজা চার্লস। বাহামায় তিনি অতীতের দুর্ভোগের কথা উল্লেখ করেন। গায়ানায় পরিদর্শন করেন দাসবিদ্রোহের একটি ঐতিহাসিক স্থান, যেখানে শত শত দাসত্বে আবদ্ধ মানুষকে হত্যা করা হয়েছিল।

এবারের কমনওয়েলথ সম্মেলনের মূল প্রতিপাদ্য সমৃদ্ধি অর্জনে অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা। তবে সম্মেলনের আগে ব্রিটেনের দাসবাণিজ্যের ইতিহাস, আনুষ্ঠানিক ক্ষমা এবং ক্ষতিপূরণের দাবি আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: বিবিসি

ব্রিটেনকমনওয়েলথ সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’