Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার

  • গোপন সামরিক তথ্য সংগ্রহ ও রুশ গোয়েন্দাদের সহায়তার সন্দেহে তদন্ত
  • ব্রিটেনের দুটি স্থানে তল্লাশি, তদন্তে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্তৃপক্ষ
  • সংবেদনশীল তথ্য রাশিয়ার হাতে পৌঁছানোর আগেই গ্রেপ্তার, তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২০:৪৯
শেয়ার করুন:
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

শত্রু যখন সীমান্তের ওপারে, তখন তার গতিবিধি নজরে রাখা যায়। কিন্তু সেই শত্রুর জন্য তথ্য সংগ্রহের সন্দেহ যদি ওঠে নিজের মিত্রবাহিনীর সদস্যের বিরুদ্ধেই? ইউক্রেন যুদ্ধের আবহে এবার সেই প্রশ্নে অস্বস্তিতে ওয়াশিংটন ও লন্ডন। ব্রিটেনের সামরিক ঘাঁটিতে কর্মরত এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। তার হাত কত দূর পৌঁছেছিল, এখন তা খুঁজছে দুই দেশের গোয়েন্দারা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদন এবং ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রকাশিত লন্ডন মহানগর পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। গ্রেপ্তার ব্যক্তির বয়স ৪১ বছর। গ্লুচেস্টার শহরের কাছে তাকে আটক করা হয়। তার নাম ও সামরিক পদমর্যাদা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বর্তমানে লন্ডনের একটি থানায় হেফাজতে রয়েছেন তিনি।

২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। একটি সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট। অন্যটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগসংক্রান্ত। গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে চলছে তল্লাশি।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সেনাসদস্য কর্মরত ছিলেন ইন্সওয়ার্থের ইমজিন ব্যারাকে। সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর সদর দপ্তর। সংকটে সদস্যদেশগুলোর স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা সমন্বয় করে এই বাহিনী।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল বলেছেন, ‘গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের।’ জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

মার্কিন সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেছেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ মনে করিয়ে দেয়, ‘ভেতর থেকে আসা হুমকি বাস্তব এবং স্থায়ী।’

ব্রিটিশ পুলিশের কর্মকর্তা ভিকি ইভানস জানিয়েছেন, অভিযোগ গুরুতর। তদন্ত চলছে ব্রিটিশ ও মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগিতায়।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে তদন্তসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা দাবি করেছেন, সংবেদনশীল তথ্য রাশিয়ার হাতে পৌঁছানোর আগেই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে এ বক্তব্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউরোপে গুপ্তচরবৃত্তি ও নাশকতার আশঙ্কা বেড়েছে। ব্রিটেনের কয়েকটি মার্কিন বিমানঘাঁটি নিয়েও নিরাপত্তা উদ্বেগ রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তারের সঙ্গে অন্য চলমান সন্ত্রাসবিরোধী তদন্তের যোগ নেই।

সামরিক তথ্যগোয়েন্দাগুপ্তচরবৃত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা