সকলের দলের অংশগ্রহণে জার্মানিতে জুলাই অভ্যুৃত্থান দিবস পালিত

জার্মানিতে জুলাই অভ্যুৃত্থান দিবস পালিত।
সকল রাজনৈতিক দল ও কমি্উনিটির লিডারদের অংশগ্রহণে জার্মানির রাজধানী বার্লিনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্তকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশ গ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
রোববার জার্মানির রাজধানী বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়অসভার আয়োজন করে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়। বাংলাদেশের উন্নয়নে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির নেতৃবৃন্দ এক সাথে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্লিনস্থ বাংলাদেশে দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন, মিশন উপ প্রধান রাহান বিন জামান, কাউন্সিলর মোহাম্মদ মহসিন রেজা, কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি।
কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, সাবেক সহ সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর আলম বাবলি, বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার, সাবেক যুবদল নেতা মুসলে উদ্দিন, বিএনপি নেতা সগির আহমেদ, শফিক আহমেদ, নূর চৌধুরী জিয়া, আবু হানিফ, নজরুল ইসলাম সেন্টু, ইলিয়াস হোসেন, জাতীয় নাগরিক পার্টির নেতা নোমান, মিল্লাত, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল আজিজ ও বুদ্ধিজীবী পলাশ হানিফসহ প্রমুখ।




