Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

টেলিগ্রাম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রাশিয়ার

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৩:০৩
টেলিগ্রাম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রাশিয়ার

ছবি: রয়টার্স

সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে বুধবার জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এফএসবির দাবি, রাশিয়ার ফেডারেশনের ভেতরে নাশকতা, সন্ত্রাসী হামলা, গণহত্যা এবং সাইবার জালিয়াতি পরিচালনার প্রস্তুতি ও সমন্বয়ে ইউক্রেনের বিশেষ বাহিনী এবং সন্ত্রাসী ও উগ্রপন্থী সংগঠনগুলো যে কনটেন্ট ব্যবহার করেছে, সেগুলো সরিয়ে নিতে টেলিগ্রাম ব্যর্থ হওয়ায় এই অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাভেল দুরভ বা টেলিগ্রামের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এনক্রিপটেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের দাবি, তাদের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উভয় পক্ষেই অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

সাম্প্রতিক বছরগুলোয় রাশিয়া একাধিকবার টেলিগ্রামের ব্যবহার সীমিত করার চেষ্টা করেছে। একই সঙ্গে রাষ্ট্র-সমর্থিত ম্যাক্স মেসেঞ্জার সেবার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সের পাসপোর্টধারী। তিনি রাশিয়ার ফেসবুকখ্যাত সামাজিক যোগাযোগমাধ্যম ভিকনতাকতে (ভিকে) প্রতিষ্ঠা করেছিলেন। তবে রুশ কর্তৃপক্ষের চাপের মুখে ২০১৪ সালে তিনি প্রতিষ্ঠানটিতে নিজের অবশিষ্ট অংশীদারত্ব বিক্রি করে দেন।

এদিকে ফ্রান্সের কর্তৃপক্ষও দুরভের বিরুদ্ধে তদন্ত করছে। অভিযোগ রয়েছে, টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে তিনি যথেষ্ট ব্যবস্থা নেননি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহযোগিতাও করেননি। তবে দুরভ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রাশিয়াটেলিগ্রামগ্রেপ্তারি পরোয়ানাপাভেল দুরভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে