Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইরানকে কঠোর বার্তা সৌদির, কর্মীদের রিয়াদ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:৪০
ইরানকে কঠোর বার্তা সৌদির, কর্মীদের রিয়াদ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

ইরানের সাম্প্রতিক সময়ের হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরো বাড়বে এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই। একই সময়ে নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদিতে কর্মরত দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ‘জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলা শুধু সৌদি আরব নয়, উপসাগরীয়, আরব ও ইসলামিক অন্য দেশগুলোকেও লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক স্থাপনায় হামলা চালানো থেকে স্পষ্ট যে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলাই এর উদ্দেশ্য। এটি আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

হামলার বিষয়ে ইতোপূর্বে ইরান হামলার যে ব্যাখ্যা দিয়েছে, তাও নাকচ করেছে সৌদি আরব। তেহরান দাবি করেছিল, সৌদি ভূখণ্ড থেকে যুদ্ধের জন্য যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল। এই দাবি মিথ্যা বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, সংশ্লিষ্ট বিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরব এবং গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলের আকাশসীমা রক্ষায় টহল দিচ্ছিল।

রিয়াদ বলেছে, ইরান যদি হামলা চালিয়ে যায়, তাহলে তা উত্তেজনা আরো বাড়াবে এবং বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের দেশগুলোর বিরুদ্ধে ইরানের বর্তমান কর্মকাণ্ডে প্রজ্ঞার প্রতিফলন নেই এবং এটি উত্তেজনার চক্র বিস্তার ঠেকানোর কোনো আগ্রহও দেখায় না। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই।’

এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে। কূটনৈতিক মিশনটি জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশ দিয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সৌদি আরবে এই প্রথম বাধ্যতামূলকভাবে কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এদিকে সৌদি আরবের ওপর ইরানের হামলার মাত্রাও বেড়েছে। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, আল খারজ এলাকায় আবাসিক ভবনে একটি প্রজেক্টাইল পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। একই সঙ্গে রাজধানী, একটি বিমানঘাঁটি এবং একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ইরানযুক্তরাষ্ট্রসৌদি
    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise