Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চীন

চীন-রাশিয়া সীমান্তে প্রথম আর্ন্তজাতিক যাত্রীবাহী রোপওয়ের

  • ৬-৮ মিনিটে চীন-রাশিয়া সীমান্ত পার
  • শেষ পর্যায়ে প্রথম রোপওয়ে
  • নির্মানকাজ
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২৩:৪৫
চীন-রাশিয়া সীমান্তে প্রথম আর্ন্তজাতিক যাত্রীবাহী রোপওয়ের

চীন-রাশিয়ার প্রথম আন্তঃসীমান্ত রোপওয়ের যৌথ শুল্ক ও অভিবাসন পরীক্ষা কেন্দ্রের বাইরের দৃশ্য। ছবি সংগৃহীত

চীন ও রাশিয়ার মধ্যে নির্মাণাধীন প্রথম আন্তঃসীমান্ত যাত্রীবাহী রোপওয়ের মূল কাঠামোর কাজ শেষ পথে। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করছে চীনা কর্তৃপক্ষ। চালু হলে দুই দেশের সীমান্তবর্তী দুটি শহরের মধ্যে যাতায়াতে লাগবে মাত্র ছয় থেকে আট মিনিট।

রোববার চীনা কর্মকর্তারা জানান, ২০১৯ সালের জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্পটি নদীর ওপর দিয়ে যুক্ত করবে উত্তর-পূর্ব চীনের হেইলুংজিয়াং প্রদেশের হেইহে শহরের সঙ্গে রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহরকে হেইলুংজিয়াং। পর্যটন, বাণিজ্য এবং দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ আরও জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

চীনের (হেইলুংজিয়াং) পাইলট ফ্রি ট্রেড জোনের হেইহে অংশের ব্যবস্থাপনা কমিটির উপপরিচালক ঝ্যাং ছিজুন বলেন, মূল কাঠামোর কাজ শেষ হওয়ায় প্রকল্পটি এখন রয়েছে নির্মাণের শেষ পর্যায়ে। এখন যন্ত্রপাতি স্থাপন, বিভিন্ন ব্যবস্থার সমন্বয় এবং পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলেই এটি খুলে দেওয়া হবে যাত্রী চলাচলের জন্য।

চীনা অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান জিনলংগাং কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান ছাও সিনহং জানিয়েছে, রোপওয়েটির দৈর্ঘ্য প্রায় ৯৭০ মিটার। এতে থাকবে দুটি কেবিন। প্রতিটি কেবিনে একসঙ্গে পরিবহন করা যাবে ১১০ জন যাত্রী।

তার ভাষ্য, রোপওয়ের সর্বোচ্চ গতি হবে প্রতি সেকেন্ডে প্রায় ১২ মিটার। বছরে একমুখী পথে প্রায় ২৬ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে এতে। ব্যস্ত সময়েও সীমান্ত পারাপার সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হেইহে ও ব্লাগোভেশচেনস্ক দীর্ঘদিন ধরেই অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বজায় রেখেছে ঘনিষ্ঠ সম্পর্ক। ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়ায় দুই শহরের মধ্যে যাতায়াতও নিয়মিত।

নতুন রোপওয়েটি চালু হলে এটি যুক্ত হবে বিদ্যমান সীমান্ত যোগাযোগব্যবস্থার সঙ্গে। ২০২২ সালে চালু হওয়া হেইহে-ব্লাগোভেশচেনস্ক মহাসড়ক সেতু ইতোমধ্যে দুই দেশকে যুক্ত করেছে স্থায়ী সড়কপথের সঙ্গে। পাশাপাশি অব্যাহত রয়েছে নদীপথে ফেরি চলাচলও।

ঝ্যাং ছিজুন বলেছেন, রোপওয়ে চালু হলে হেইহেতে সড়ক সেতু, ফেরি ও রোপওয়ে—এই তিন মাধ্যমে আন্তঃসীমান্ত যোগাযোগের পূর্ণাঙ্গ নেটওয়ার্ক গড়ে উঠবে। এতে সীমান্তবর্তী অঞ্চলে পর্যটন, বাণিজ্য, সরবরাহব্যবস্থা এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

চীনা কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত নীতির পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থার কারণে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত পারাপার বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হেইহে বন্দর দিয়ে পাঁচ লাখ ৬৮ হাজারের বেশি যাত্রী যাতায়াত করেছেন। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬০ শতাংশের বেশি। নতুন রোপওয়ে চালু হলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

চীনরাশিয়ারোপওয়ে
    শেয়ার করুন:
    Advertisement
    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    ১৫ আগস্ট ২০২৬, ২১:০০

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    ১৬ আগস্ট ২০২৬, ০২:৩২

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    গণ্ডগোল টোল নিয়ে, অথচ প্রচার হচ্ছে ‘হিন্দু নির্যাতন’ বলে

    গণ্ডগোল টোল নিয়ে, অথচ প্রচার হচ্ছে ‘হিন্দু নির্যাতন’ বলে

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:৫৫

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    advertiseadvertise