Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

চীন

ছুটিতে ‘প্রেমে পড়ার’ নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৭:৩৬
শেয়ার করুন:
ছুটিতে ‘প্রেমে পড়ার’ নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ছবি: রয়টার্স

বসন্তকালীন ছুটি কাটানোর জন্য শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমি নির্দেশনা দিয়েছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। তারা শিক্ষার্থীদের ছুটি পুরোপুরি উপভোগ করতে ও প্রেমে পড়তে উৎসাহ দিয়েছে। পড়াশোনায় ভালো ফল করার নেশায় বুঁদ হয়ে থাকা চীনা শিক্ষার্থীরা বিয়ে, সন্তান জন্মদানের বিষয়ে বেশ অনাগ্রহী হওয়ায় এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

বিয়ে ও অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর নতুন উপায় হিসেবে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে জানাল বার্তা সংস্থা রয়টার্স।

সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব অ্যাভিয়েশন তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানিয়েছে, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির মূল থিম বা বিষয়বস্তু হলো ফুল দেখা ও রোমান্স উপভোগ করা।

চিরায়ত গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি স্কুলগুলোতে বসন্ত ও শরৎকালীন ছুটিও চালু করা হবে— ঠিক দুই সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। এরপরই শিক্ষক ও শিক্ষার্থীদের বইপত্র তুলে রেখে ঘুরতে যাওয়া ও প্রেমে পড়ার মতো নির্দেশনা দিল বিশ্ববিদ্যালয়টি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা কর্মীদেরকে পর্যায়ক্রমে বৈতনিক ছুটিতেও উৎসাহ দেবে যেন তারা ‘অফ-পিক’ মৌসুমে ঘুরতে যেতে পারেন। সিচুয়ান ও পূর্ব জিয়াংসুর মতো প্রদেশ এবং সুঝৌ ও নানজিংয়ের মতো শহরগুলো তাদের বসন্তকালীন ছুটির পরিকল্পনা প্রকাশ করেছে। বেশিরভাগ ছুটি এপ্রিল বা মে মাসের শুরুতে কার্যকর হবে।

প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন তার নাগরিকদের ভ্রমণ ও বিনোদনমূলক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে চায়। এছাড়া কর্তৃপক্ষ আশা করছে জনগণকে যত বেশি অবসর আর বিনোদনের সুযোগ দেওয়া হবে জন্মহার তত বাড়বে। কারণ দেশটিতে সম্প্রতি আশঙ্কাজনক ভাবে কমতে শুরু করেছে জন্মহার।

২০২৫ সালে চীনের জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো হ্রাস পেয়েছে। জন্মহার রেকর্ড পরিমাণে কমে গেছে। এটি আরও কমতে পারে বলে সতর্ক করেছেন দেশটির বিশেষজ্ঞরা।

চীনের রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা 'ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন' (এনডিআরসি) মঙ্গলবার নোটিশ জারি করেছে। এতে শিক্ষা ও স্বাস্থ্য থেকে শুরু করে ভ্রমণ, খেলাধুলা ও বিনোদন— সব ক্ষেত্রে জনসেবার মান উন্নয়নের মাধ্যমে ‘শিশু-বান্ধব শহর’ গড়ে তোলার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।

চীনবিশ্ববিদ্যালয়জন্মহারপ্রেম করার নির্দেশনাস্পেশাল-১
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স