Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কানাডায় মানব পাচার-যৌন নিপীড়নের দায়ে ২ বাংলাদেশির দণ্ড

আহমেদ জামিল, কানাডা থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩
কানাডায় মানব পাচার-যৌন নিপীড়নের দায়ে ২ বাংলাদেশির দণ্ড

কারাদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যুবক। ছবি: সংগৃহীত

কানাডার সাসকাচোয়ানে এক বাংলাদেশি নারীকে পাচার ও নিপীড়নের দায়ে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার মোহাম্মদ মাসুমকে ১৪ বছর এবং সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকেই ওই নারীর সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগস্টে মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন মাসুম ও হায়দার। সাসকাচোয়ানের গাল লেক, টিসডেল ও এলরোজের বিভিন্ন রেস্তোরাঁয় ওই নারীকে কাজ করতে বাধ্য করে শোষণ করার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। মাসুমকে একই সঙ্গে যৌন নিপীড়নের তিনটি ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

এসব অপরাধ ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে ঘটে। আদালতে জানানো হয়, ওই নারী বাংলাদেশ থেকে ভিজিটর ভিসায় কানাডায় গিয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিলেন। চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে হায়দারের সঙ্গে তার পরিচয় হয়। পরে হায়দার তাকে সাসকাচোয়ানে নিয়ে গিয়ে গাল লেকে নিজের রেস্তোরাঁয় কাজ দেন।

এরপর তাকে টিসডেলে মাসুমের রেস্তোরাঁ এবং পরে এলরোজের আরেকটি রেস্তোরাঁয় নিয়ে যাওয়া হয়। আদালতে ওই নারী জানান, তিনি সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজ করলেও নামমাত্র বা কোনো পারিশ্রমিক পেতেন না। এক রেস্তোরাঁ থেকে আরেক রেস্তোরাঁয় তাকে নেওয়া হতো। তার ভাষায়, তার মনে হতো তিনি যেন ‘কোনো পণ্য’ এবং তাকে এক ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। মাসুমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন

তারেক রহমানকে কানাডা সফরের আমন্ত্রণ

১২ অক্টোবর ২০২৬

আদালতে ওই নারী জানিয়েছেন, এসব ঘটনা নিয়ে তিনি মুখ খুলতে পারেননি। যৌন নির্যাতনের জন্য সমাজে নারীদেরই দোষারোপ করা হয়— এমন ভয়ও কাজ করেছিল তার মধ্যে। পরে অন্যদের সহায়তায় তিনি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন।

রায় ঘোষণার আগে বিচারক মিগুয়েল মার্টিনেজ বলেছেন, এ ঘটনার কারণে ওই নারী আত্মবিশ্বাস হারিয়েছেন এবং স্বাধীনভাবে চলাফেরার ভয় তৈরি হয়েছে। হায়দারের ক্ষেত্রে তার আগে কোনো অপরাধের রেকর্ড না থাকা ও শারীরিক অসুস্থতাকে সাজা কমানোর কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা মানব পাচারের ক্ষেত্রে নির্ধারিত সর্বনিম্ন সাজা।

তাকে ৫ হাজার ৮৮৫ ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মাসুমকে ১২ হাজার ২৬৮ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ক্রাউন প্রসিকিউটররা বলেছেন, মামলাটি সাসকাচোয়ানে মানব পাচারের বিচারে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। কারণ সীমান্ত পেরিয়ে কাউকে পাচার না করেও চাকরি, বাসস্থান, মজুরি ও অভিবাসন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শ্রমে বাধ্য করাকে মানব পাচার হিসেবে বিবেচনা করা হয়েছে।


কানাডাকানাডা প্রবাসীপ্রবাসী বাংলাদেশির কারাদণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার বাদী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা