কানাডার সাসকাচোয়ানে এক বাংলাদেশি নারীকে পাচার ও নিপীড়নের দায়ে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার মোহাম্মদ মাসুমকে ১৪ বছর এবং সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকেই ওই নারীর সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগস্টে মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন মাসুম ও হায়দার। সাসকাচোয়ানের গাল লেক, টিসডেল ও এলরোজের বিভিন্ন রেস্তোরাঁয় ওই নারীকে কাজ করতে বাধ্য করে শোষণ করার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। মাসুমকে একই সঙ্গে যৌন নিপীড়নের তিনটি...