Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

রোহিঙ্গা ফেরানোর শর্তে মিন অং হ্লাইংকে সফরের আমন্ত্রণ মালয়েশিয়ার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১২
রোহিঙ্গা ফেরানোর শর্তে মিন অং হ্লাইংকে সফরের আমন্ত্রণ মালয়েশিয়ার

ছবি: রয়টার্স

রোহিঙ্গাদের ফেরত নিলে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার এ কথা জানিয়েছেন তিনি।

আনোয়ার বলেছেন, হাজারো রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার রাজি হলে মিন অং হ্লাইংয়ের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত মালয়েশিয়া। আসিয়ানের অবস্থান অনুযায়ী মিয়ানমারের নতুন সরকারকে এখনও স্বীকৃতি না দিলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজতে এই উদ্যোগ নিতে চান তিনি।

২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা অবসরপ্রাপ্ত জেনারেল মিন অং হ্লাইং এপ্রিল মাসে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছেন। সেনাবাহিনী-সমর্থিত একটি দলের প্রাধান্য থাকা এবং কার্যকর বিরোধী দল না থাকায় অনুষ্ঠিত ওই নির্বাচনের পর তিনি প্রেসিডেন্ট হন।

আনোয়ার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মতো মালয়েশিয়াও মিয়ানমারের নতুন সরকারকে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়। তবে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের এমন একজন কর্তৃপক্ষ প্রয়োজন, যার সঙ্গে আলোচনা করা যাবে।

আরও পড়ুন

রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না কেন, যে উত্তর দিলেন প্রতিমন্ত্রী

১০ সেপ্টেম্বর ২০২৬


একটি পডকাস্টে আনোয়ার বললেন, ‘আমরা আসিয়ানের অনুসরণ করে মিয়ানমারের সঙ্গে সরাসরি সম্পর্ক চাই না। তাহলে আমরা কার সঙ্গে আলোচনা করব?’

তার ভাষ্য, ‘আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি এই বার্তা দিতে যে, আমরা বন্ধু হতে পারি, বাণিজ্য করতে পারি, আমরা মিয়ানমারকে গ্রহণ করতে পারি। তবে মিয়ানমারকে অবশ্যই তাদের (শরণার্থীদের) ফিরিয়ে নিতে হবে।’

আসিয়ান মিয়ানমারের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। ২০২১ সাল থেকে দেশটির নেতাদের আসিয়ানের শীর্ষ সম্মেলনেও নিষিদ্ধ রাখা হয়েছে। এর মধ্যে দেশটিতে গৃহযুদ্ধে আনুমানিক ১ লাখ মানুষ নিহত হয়েছেন। সামরিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর নৃশংসতা চালানোর ব্যাপক অভিযোগ রয়েছে। তবে সামরিক বাহিনী এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

মিয়ানমারের সাবেক জান্তার অন্যতম সোচ্চার সমালোচক মালয়েশিয়া। দেশটির আগ্রাসন বন্ধ করতে বারবার অস্বীকৃতি জানানোর ঘটনায় মালয়েশিয়া হতাশাও প্রকাশ করেছে।

মিন অং হ্লাইংকে আতিথ্য দেওয়া আসিয়ানের ১১ সদস্যের মধ্যে মালয়েশিয়া হবে পঞ্চম দেশ। সম্প্রতি তিনি লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম সফর করেছেন। এ ছাড়া তিনি চীন, ভারত ও রাশিয়াও সফর করেছেন।

মালয়েশিয়ারোহিঙ্গাআনোয়ার ইব্রাহিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়