Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

এবার চীন সফরে যাচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

কাঠমান্ডু পোস্ট
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৬:০৬
এবার চীন সফরে যাচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খনাল-আরএসএস

ভারত সফরের সপ্তাহ পেরোতেই বেইজিং সফরের ঘোষণা দিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খনাল। নেপাল ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, আগামী রবিবার থেকে রাষ্ট্রীয় চীন সফর শুরু হবে খনালের।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রতিবেশী দেশের (ভারত ও চীন) সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার অংশ হিসেবেই নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই সফর। বেইজিংয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে সোমবার। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, এই সফরে বিশেষভাবে গুরুত্ব পাবে কাঠমান্ডু ও বেইজিংয়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা বাড়ানোর বিষয়টি।

নেপালি পররাষ্ট্রমন্ত্রী খনাল তার সাম্প্রতিক ভারত সফরেও একই ধরনের বিষয়ে আলোচনা করেছিলেন।

গত সেপ্টেম্বরে ঐতিহাসিক ‘জেন জি’ আন্দোলনের পর নেপালে আগাম নির্বাচন হয়। নির্বাচনে নতুন সরকার গঠনের পর থেকেই কাঠমান্ডু ও বেইজিংয়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খনাল ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত চীনে অবস্থান করবেন।

গত মার্চ মাসের নির্বাচনের পরপরই চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কিছু নেতা কাঠমান্ডু সফর করেন। নেপালের বর্তমান ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। নতুন সরকার পশ্চিমা ঘেঁষা কোনো নীতি গ্রহণ করবে কি না— তা নিয়ে তাদের মনে কিছুটা উদ্বেগ ছিল। এই কারণে আরএসপি নেতৃত্ব সিদ্ধান্ত নেয়। নেপালের মূল পররাষ্ট্র নীতি থেকে তারা সরবে না। এই বিষয়টি দুই প্রতিবেশী দেশকেই (চীন ও ভারত) নিশ্চিত করা প্রয়োজন বলে জোর দেয় তারা।

সম্প্রতি নেপাল ও চীন বেশ কিছু চুক্তি ও সমঝোতা করেছে। যার মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), ট্রান্স-হিমালয়ান মাল্টি ডাইমেনশনাল কানেক্টিভিটি নেটওয়ার্ক এবং কেরুং থেকে কাঠমান্ডু পর্যন্ত চীনা রেললাইন সম্প্রসারণের প্রস্তাবিত প্রকল্প।

কর্মকর্তারা জানালেন, নেপালের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে চীনের বিশেষ আগ্রহ রয়েছে। তাই এই সফরে অবকাঠামো উন্নয়ন, নেপালের বাণিজ্য ঘাটতি কমানো, যোগাযোগ ব্যবস্থা, সীমান্ত পারাপার, পর্যটন খাতের পুনরুজ্জীবন এবং বিআরআইয়ের আওতাধীন প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

নেপালপররাষ্ট্রমন্ত্রীচীন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ৪
    বসনিয়া-হার্জেগোভিনা
    ১
    ১৯ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    কানাডা
    ৬
    কাতার
    ০
    ১৯ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ১
    দক্ষিণ কোরিয়া
    ০
    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    ১৯ জুন ২০২৬, ০০:৩১

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ১৯ জুন ২০২৬, ০০:৫৪

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ১৯ জুন ২০২৬, ০১:০৯

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    ১৯ জুন ২০২৬, ০২:০১

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    ১৯ জুন ২০২৬, ০৪:১৪

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১৯ জুন ২০২৬, ০২:৫৯

    ইসমায়েলের পা ভাঙাল বুলেটের শব্দে !

    ইসমায়েলের পা ভাঙাল বুলেটের শব্দে !

    ১৯ জুন ২০২৬, ১১:০৪

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    ১৯ জুন ২০২৬, ০২:২৩

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    ১৯ জুন ২০২৬, ০৫:২৬

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    ১৯ জুন ২০২৬, ০৭:১৬

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    ১৯ জুন ২০২৬, ০৫:৪৫

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    ১৯ জুন ২০২৬, ০২:৩৭

    হরমুজ শান্তির রুট নাকি  নতুন সমীকরণের পথ?

    হরমুজ শান্তির রুট নাকি নতুন সমীকরণের পথ?

    ১৯ জুন ২০২৬, ০২:০৫

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    ১৯ জুন ২০২৬, ০৪:৩৭

    সাতক্ষীরায় চালু হলো দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’

    সাতক্ষীরায় চালু হলো দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’

    ১৯ জুন ২০২৬, ০৫:১১

    advertiseadvertise